Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

Advertisement

হোয়াটসঅ্যাপ তাদের গ্রুপ চ্যাটে সদস্য যুক্ত করার সীমা ১০২৪ থেকে বাড়িয়ে ১৫০০ করার উদ্যোগ নিয়েছে। এর ফলে অ্যাডমিনদের আলাদা আলাদা গ্রুপ না খুলেই আরও বেশি মানুষকে এখন একই আলোচনায় যুক্ত করা সম্ভব হবে। 

হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট নজরদারি করা ওয়েবসাইট ‘ডব্লিউএবেটাইনফো’ এই তথ্য জানিয়েছে। 

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি চালু করা হচ্ছে। তবে কবে নাগাদ সবার অ্যাকাউন্টে এটি পৌঁছাবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। 

এর ফলে বিভিন্ন বড় পরিসরের যোগাযোগে এই বাড়তি সক্ষমতা বেশ কাজে লাগতে পারে। যেমন—স্কুলের অভিভাবক গ্রুপ, আবাসিক এলাকা বা কর্মক্ষেত্রে দৈনন্দিন তথ্য আদান-প্রদানে একাধিক গ্রুপে সদস্য ভাগ না করে একটি গ্রুপেই অনেককে রাখা যাবে।

এ ছাড়া প্রবাসী সংগঠন, ধর্মীয় কমিউনিটি, স্বেচ্ছাসেবক দল কিংবা স্পোর্টস ক্লাবের ক্ষেত্রেও এটি সুবিধা দেবে; বিশেষ করে কোনো আয়োজন করা বা বড় সংখ্যক সদস্যের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার কাজ সহজ হবে। 

কারা পাচ্ছেন ১,৫০০ সদস্যের সীমা? 

ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ও আইফোনের সাম্প্রতিক সংস্করণে কিছু ব্যবহারকারী এই বাড়তি সীমা পাচ্ছেন।

যেহেতু এটি ধাপে ধাপে চালু হচ্ছে, তাই অনেক ব্যবহারকারী এখনো আগের ১,০২৪ সদস্যের সীমাই দেখতে পারেন। কবে থেকে এটি আরও বিস্তৃতভাবে পাওয়া যাবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তারিখ নেই। এমনকি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল হেল্প সেন্টারেও এখনো সর্বোচ্চ সদস্য সংখ্যা ১,০২৪-ই দেখানো হচ্ছে।

পুরোনো গ্রুপের ক্ষেত্রে কী হবে? 

হোয়াটসঅ্যাপের নতুন এই উদ্যোগের ফলে অ্যাডমিনদের নতুন করে আর গ্রুপ তৈরি করতে হবে না বা কোনো সেটিংসও বদলাতে হবে না। কোনো অ্যাডমিনের অ্যাকাউন্টে সুবিধাটি চালু হলে বিদ্যমান গ্রুপগুলোতেই সর্বোচ্চ ১,৫০০ সদস্য যুক্ত করা যাবে—অর্থাৎ প্রতিটি গ্রুপে আরও ৪৭৬ জন সদস্য যুক্ত করার সুযোগ তৈরি হবে।

হোয়াটসঅ্যাপ কমিউনিটির ভেতরের আলাদা চ্যাটগুলোর ক্ষেত্রেও এই বর্ধিত সীমা প্রযোজ্য হবে। তবে কমিউনিটির মূল অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা গ্রুপের সদস্য সীমা আগের মতোই ২,০০০-এ অপরিবর্তিত থাকছে।

আপনার অ্যাকাউন্টে আপডেট এসেছে কিনা বুঝবেন যেভাবে 

আপনি অ্যাডমিন আছেন এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন, গ্রুপের নামে ট্যাপ করুন এবং সদস্য যুক্ত করার (Add participants) অপশনে যান।

আপনার অ্যাকাউন্টে আপডেটটি এসে থাকলে ১,০২৪ জনের বেশি সদস্য যুক্ত করার সুযোগ পাবেন। আর না এলে ফিচারটি আপনার অ্যাকাউন্টে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ এর আগে ২০২২ সালে গ্রুপ চ্যাটের সদস্য সীমা ৫১২ থেকে দ্বিগুণ বাড়িয়ে ১,০২৪ করেছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে আসছে সাবস্ক্রিপশন পদ্ধতি

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে আসছে সাবস্ক্রিপশন পদ্ধতি

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

আরও পড়ুন

এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

গুগল লেন্সে ছবি সার্চের সহজ কৌশল

গুগল লেন্সে ছবি সার্চের সহজ কৌশল

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

ফাইভ-জি ব্যবহারে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ কী?

ফাইভ-জি ব্যবহারে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম