Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

ছবি: সংগৃহীত

Advertisement

একটি বিশেষভাবে তৈরি ওয়েবপেজের মাধ্যমে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মিউজ এআই’ হ্যাক করার সুযোগ ছিল। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন, সংরক্ষিত স্মৃতি (মেমোরি) এবং গুরুত্বপূর্ণ লগইন তথ্য চুরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সম্প্রতি সাইবার নিরাপত্তা গবেষকদের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নেবুসেকের গবেষকেরা মিউজ এআইয়ের নিরাপত্তাব্যবস্থায় একাধিক দুর্বলতা খুঁজে পেয়েছেন। এসব দুর্বলতা কাজে লাগিয়ে এআই সহকারীর নির্ধারিত নিরাপত্তা নিয়ন্ত্রণ এড়িয়ে সংবেদনশীল তথ্যে অননুমোদিত প্রবেশ সম্ভব ছিল।

গবেষকেরা জানিয়েছেন, তারা দায়িত্বশীলতার সঙ্গে তাদের আবিষ্কৃত দুর্বলতাগুলোর তথ্য মেটাকে জানিয়েছিলেন। অনুসন্ধানের ফলাফল প্রকাশের আগেই মেটা নিজেদের সার্ভারে ত্রুটিগুলো সংশোধন করেছে। তবে এখন পর্যন্ত বাস্তবে এসব দুর্বলতা কাজে লাগিয়ে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

যেভাবে মেটার মিউজ এআইয়ের নিরাপত্তা ভাঙার চেষ্টা

মিউজ একটি ক্লাউডভিত্তিক ব্যক্তিগত এআই সহকারী। এটি ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন কাজ করতে পারে এবং অনলাইন অ্যাকাউন্ট ও সংযুক্ত সেবার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম।

প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদা ভার্চ্যুয়াল মেশিন (ভিএম) ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এর উদ্দেশ্য হলো, এআই সহকারী যেন অনুমোদিত সীমার বাইরে কোনো তথ্য বা সংস্থানে প্রবেশ করতে না পারে।

এ ছাড়া নিরাপত্তার অংশ হিসেবে রয়েছে ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে ব্যবহারকারীদের লগইনসংক্রান্ত তথ্য এআই এজেন্টের কাছ থেকে আলাদা রাখা হয়। পাশাপাশি ‘সেন্টিনেল’ নামের একটি সেবা এআইয়ের মাধ্যমে বাইরে পাঠানো নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ করে।

তবে নেবুসেকের গবেষকেরা জানিয়েছেন, বিশেষভাবে তৈরি একটি ওয়েবপেজ ব্যবহার করে এসব নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছিলেন তারা।

মিউজ বিভিন্ন নথি ও পিডিএফ তৈরি করতে ক্রোমিয়াম ব্রাউজার ব্যবহার করে। গবেষকেরা এআই সহকারীকে একটি ক্ষতিকর ওয়েবপেজ থেকে নথি তৈরি বা এক্সপোর্ট করাতে সক্ষম হন। এর ফলে এআইয়ের নিজস্ব রানটাইম পরিবেশে ক্ষতিকর কোড চালানোর সুযোগ তৈরি হয়।

পরবর্তী সময়ে তারা সেন্টিনেলের বহির্গামী নেটওয়ার্ক অনুরোধ ব্যবস্থাপনার একটি আগে থেকে শনাক্ত দুর্বলতা কাজে লাগান। এর মাধ্যমে ব্যবহারকারীদের কথোপকথনের ইতিহাস ও সংরক্ষিত স্মৃতি সংগ্রহ করে তাদের অজান্তেই একটি বহিরাগত সার্ভারে পাঠানো সম্ভব হয়েছিল।

শুধু তথ্য চুরিই নয়, এই পদ্ধতিতে মিউজে সংরক্ষিত তথ্য পরিবর্তন করারও সুযোগ ছিল। অর্থাৎ ব্যবহারকারীদের কথোপকথনের ইতিহাস ও মেমোরি অননুমোদিতভাবে পরিবর্তন করা সম্ভব হতো।      

ক্লাউডের সংবেদনশীল তথ্যেও প্রবেশের আশঙ্কা

অনুসন্ধানে এআই এজেন্টের রানটাইম কনটেইনারের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ব্যবহারকারীর ভার্চ্যুয়াল মেশিনে সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা বা ‘রুট প্রিভিলেজ’ পাওয়ার আরেকটি উপায়ও খুঁজে পান গবেষকেরা।

এ জন্য তারা স্বয়ংক্রিয়ভাবে এক্সপ্লয়েট তৈরির একটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে লিনাক্স কার্নেলের দুর্বলতাকে কাজে লাগানোর পদ্ধতি তৈরি করেন। এর মাধ্যমে সীমাবদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে মূল ভার্চ্যুয়াল মেশিনে প্রবেশের সুযোগ তৈরি হয়।

এ ধরনের প্রবেশাধিকার পাওয়া গেলে লগইন ক্রেডেনশিয়ালসহ এমন অনেক সংবেদনশীল তথ্য উন্মুক্ত হওয়ার আশঙ্কা ছিল, যেগুলোতে সাধারণভাবে এআই সহকারীর প্রবেশের অনুমতি নেই।

এ ছাড়া সেন্টিনেলের নেটওয়ার্ক নিয়ন্ত্রণও এড়িয়ে বাইরের সার্ভারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হতো।

তবে নেবুসেক জানিয়েছে, পুরো গবেষণাটি নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হয়েছে। এতে মূল হাইপারভাইজার হোস্ট কিংবা অন্য ব্যবহারকারীদের ভার্চ্যুয়াল মেশিনে প্রবেশের কোনো চেষ্টা বা সক্ষমতা প্রদর্শন করা হয়নি।

এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

গবেষণার ফলাফল ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বর্তমানে এ ধরনের এআই সহকারী ইমেইল, ক্যালেন্ডার, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন সেবার সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীদের হয়ে কাজ করতে পারে।

এসব সংযোগ এআই সহকারীর কার্যকারিতা বাড়ালেও নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা থাকলে সাইবার অপরাধীদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।

নেবুসেকের গবেষকদের সতর্কতা, কোনো এআই প্ল্যাটফর্মের একটি অংশে হামলাকারীরা প্রবেশ করতে সক্ষম হলেও যেন সংবেদনশীল তথ্য ও লগইনসংক্রান্ত নিরাপত্তা বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে।

গবেষকেরা শনাক্ত করা সব দুর্বলতার তথ্য মেটাকে জানিয়েছেন। প্রতিষ্ঠানটি প্রকাশ্যে অনুসন্ধানের ফলাফল আসার আগেই নিজেদের সার্ভারে সমস্যাগুলো সমাধান করেছে। তবে মূল প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মেটা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

আরও পড়ুন

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

চাঁদের মাটিতে আলু চাষ করে সফল বিজ্ঞানীরা

চাঁদের মাটিতে আলু চাষ করে সফল বিজ্ঞানীরা

হোমপেজে বড় পরিবর্তন আনছে গুগল

হোমপেজে বড় পরিবর্তন আনছে গুগল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম