Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

Advertisement

মানুষের বুদ্ধিকেও বহু পেছনে ফেলে দেওয়া কৃত্রিম সুপারইন্টেলিজেন্স এখন দোরগোড়ায় বলে সতর্ক করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং। রোববার (২২ নভেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে এবং আগামী এক বছরে মানুষের পদক্ষেপ ভবিষ্যতের পৃথিবীতে বড় প্রভাব ফেলবে।

অ্যানথ্রোপিকের এক কর্মী এআই টুল ক্লডের সাহায্যে গণিতের কঠিন সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করার পরপরই ওয়াং এই মন্তব্য করেন। তার মতে, এই সাফল্য দেখায় যে নতুন এআই মডেলগুলো নিজেদের উন্নত করার ক্ষেত্রে অতিমানবীয় হয়ে উঠবে এবং জীববিজ্ঞান, সমরাস্ত্র ও অর্থনীতির গবেষণাকে অনেক দ্রুত এগিয়ে নেবে।

স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ওয়াং সতর্ক করে বলেন, কোনো এআই যদি নিজে নিজে আরও শক্তিশালী হতে থাকে বা সব ক্ষেত্রে মানুষের চেয়ে এক হাজার গুণ বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তবে তা নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। যেখানে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের প্রধানেরা সুরক্ষার জন্য গতি কমানোর কথা বলছেন, সেখানে মেটার প্রধান মার্ক জাকারবার্গ আশাবাদী অবস্থান নিয়েছেন। তবে ওয়াং মনে করেন, সমাজের নিয়ন্ত্রণ এআইয়ের হাতে না দিয়ে মানুষের ক্ষমতা বাড়ায়—এমন প্রযুক্তি গড়তে পুরো এআই খাতকেই প্রচলিত পথের বাইরে গিয়ে ভিন্ন পদক্ষেপ নিতে হবে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

আরও পড়ুন

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি জেলেনস্কির

রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি জেলেনস্কির

স্বর্ণে বিনিয়োগ এখন কতটা নিরাপদ?

স্বর্ণে বিনিয়োগ এখন কতটা নিরাপদ?

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম