রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি জেলেনস্কির
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই হামলায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত আরেকটি রুশ জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে তিনি।
গত রোববার লিবিয়ার একটি বন্দরে ওই হামলা চালানো হয় বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণকারী সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, রাশিয়ায় একটি জাহাজ ‘জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য’ বেনগাজি বন্দরে নোঙর করার পর তাতে বিস্ফোরণ ঘটেছে।
তবে সেটি ইউক্রেনের হামলার শিকার কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।
