Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

বিশাল অংকের জরিমানার মুখে মেটা

Advertisement

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি না নেওয়া এবং এ বিষয়ে পর্যাপ্ত তথ্য না দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা।

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে বিভিন্ন কনটেন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হতো। তবে এ প্রক্রিয়ায় ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের বিষয়টি সম্পর্কে ব্যবহারকারীদের যথাযথভাবে অবহিত করা হয়নি। এমনকি এ জন্য তাদের কাছ থেকে আলাদা সম্মতিও নেওয়া হয়নি।

এ ঘটনায় মেটাকে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইতালির কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী ৬০ দিনের মধ্যে ব্যবহারকারীদের কাছ থেকে স্পষ্ট ও আলাদা সম্মতি নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

তবে জরিমানার সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। মেটার দাবি, জরিমানার পরিমাণ বাস্তবতার তুলনায় অনেক বেশি। তাদের বক্তব্য, ফোনের গ্যালারিতে প্রবেশ করতে হলে ব্যবহারকারীদের ডিভাইসের অনুমতি প্রয়োজন হয়। চাইলে ব্যবহারকারীরা নিজেদের ফোনের সেটিংস থেকে যেকোনো সময় সেই অনুমতি পরিবর্তন করতে পারেন।

২০২৫ সালে এ বিষয়ে তদন্ত শুরু করে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। তবে তদন্তের আওতায় মেটার এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি বা ভিডিও ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়নি। মেটাও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২৬ সালে চালু হওয়া মেটার আরেকটি ক্লাউডভিত্তিক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের গ্যালারিতে থাকা ছবি প্রক্রিয়াকরণের বিষয়টিও ভবিষ্যতে আলাদাভাবে পর্যালোচনা করা হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারী প্রায় দুই কোটি মানুষ প্রভাবিত হয়েছেন। জরিমানার অর্থ মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশের সমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

ফেসবুকে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

ফেসবুকে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

৯৯ শতাংশ সম্পদ দান করবেন জাকারবার্গ, মেয়েদের জন্য কত রাখবেন?

৯৯ শতাংশ সম্পদ দান করবেন জাকারবার্গ, মেয়েদের জন্য কত রাখবেন?

আরও পড়ুন

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

জিটিএ-৬ ঘিরে উন্মাদনা, ১০ কোটি ‘পিএস ফাইভ’ সরবরাহ করল সনি

জিটিএ-৬ ঘিরে উন্মাদনা, ১০ কোটি ‘পিএস ফাইভ’ সরবরাহ করল সনি

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম