Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

সংগৃহীত ছবি

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবহারকারীদের বয়স শনাক্ত করার প্রযুক্তি বিশ্বজুড়ে আরও বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি।

এর মাধ্যমে কেউ অ্যাকাউন্ট খোলার সময় প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও তার অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে কিশোর হিসেবে শনাক্ত করতে পারবে মেটা। পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণ ও অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করে বয়স সম্পর্কে ধারণা নেবে তাদের এআই প্রযুক্তি। কারও বয়স ১৮ বছরের কম বলে সন্দেহ হলে, অ্যাকাউন্টে ‘টিন অ্যাকাউন্ট’–এর বিধিনিষেধ কার্যকর করা হবে। ফলে ব্যবহারকারী নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে পারবেন না।

মেটার ভাষ্য অনুযায়ী, বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে এবার বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছিল।

নতুন ব্যবস্থার বিষয়ে চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন, তাদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি ভবিষ্যতে ফেসবুক ও থ্রেডসেও একই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে মেটার।

কিশোরদের অ্যাকাউন্টে যেসব বিধিনিষেধ থাকছে

মেটার ‘টিন অ্যাকাউন্ট’ ব্যবস্থায় কিশোরদের নিরাপত্তার জন্য একাধিক নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ বছরের কম বয়সিদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ এবং রাতে ঘুমানোর সময় নোটিফিকেশন বন্ধ রাখার ব্যবস্থা।

এছাড়া প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময় সর্বোচ্চ দুই ঘণ্টায় সীমাবদ্ধ রাখার পাশাপাশি লাইক ও রিঅ্যাকশনের মতো কিছু ফিচার নিয়ন্ত্রণ করা হবে। এসব ফিচারের মাধ্যমে কিশোরদের মধ্যে অন্যদের সঙ্গে সামাজিক তুলনা করার প্রবণতা তৈরি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

অপরিচিত ব্যক্তি ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে কিশোরদের যোগাযোগের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ থাকবে। একটানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তা দেখানো হবে।

কেন কড়াকড়ি বাড়াচ্ছে মেটা?

কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের দীর্ঘ সময় অনলাইনে থাকতে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। তাদের অভিযোগ, মেটার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারকারীদের মধ্যে আসক্তিমূলক আচরণ তৈরি করে, বয়স যাচাইয়ে যথাযথ ব্যবস্থা নেয় না এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ রাখে।

এসব অভিযোগ, আইনি চাপ ও আর্থিক সমঝোতার পরিস্থিতির মধ্যেই কিশোরদের অনলাইন সুরক্ষা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহারের দিকে এগোচ্ছে মেটা। প্রতিষ্ঠানটির লক্ষ্য, বয়স গোপন করে কেউ যেন কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে না পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

৯৯ শতাংশ সম্পদ দান করবেন জাকারবার্গ, মেয়েদের জন্য কত রাখবেন?

৯৯ শতাংশ সম্পদ দান করবেন জাকারবার্গ, মেয়েদের জন্য কত রাখবেন?

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

আরও পড়ুন

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

সি ড্রাইভ লাল হয়ে গেছে? উইন্ডোজের দুই কমান্ডে স্পেস খালি করার উপায় জেনে নিন

সি ড্রাইভ লাল হয়ে গেছে? উইন্ডোজের দুই কমান্ডে স্পেস খালি করার উপায় জেনে নিন

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম