Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

প্রতীকী ছবি।

Advertisement

দীপাবলি উপলক্ষে একেবারে ভিন্নধর্মী ও অদ্ভুত এক চাকরির সুযোগ নিয়ে এসেছে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুয়িশ’। সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখা এবং প্ল্যাটফর্মে ঠিক কোন বিষয়গুলো ট্রেন্ড করছে বা ভাইরাল হচ্ছে সে বিষয়ে তথ্য দেওয়ার মতো মজার কাজের জন্য কর্মী খুঁজছে কোম্পানিটি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এই চাকরির বিবরণ এবং আবেদনের প্রক্রিয়া সবার সামনে তুলে ধরেন। 

ভিডিওটিতে প্রতিষ্ঠানটির একজনকে বলতে শোনা যায়, তারা এমন একজন কর্মী খুঁজছেন যিনি সারাদিন ইনস্টাগ্রাম স্ক্রোল করবেন এবং প্ল্যাটফর্মে কী ভাইরাল হচ্ছে তা জানাবেন। যারা সত্যি সত্যি ইনস্টাগ্রাম ব্যবহার করে সময় কাটাতে ভালোবাসেন, মূলত তাদের জন্যই এই সুযোগ এবং কোম্পানি এই কাজের জন্য বেতনও দেবে। 

উদয়পুরের যে প্রার্থীরা এই চাকরিতে আগ্রহী, তাদের ভিডিওটিতে ‘হাই’ (Hi) কমেন্ট করতে বলা হয়েছে। এরপর সরাসরি মেসেজের মাধ্যমে তাদের আবেদনের লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে। 

এ ছাড়া ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে থাকা লিংকের মাধ্যমেও আগ্রহীরা গুগল ফরম পূরণ করে আবেদন করতে পারছেন। আবেদন ফরমটিতে নাম, ফোন নম্বর এবং ঠিকানা দেওয়ার পাশাপাশি ফুলটাইম চাকরি নাকি ইন্টার্নশিপ—তা নির্বাচন করতে হয়। একই সঙ্গে কাঙ্ক্ষিত পদ, বর্তমান ও প্রত্যাশিত বেতন উল্লেখ করে আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত বা সিভি আপলোড করতে হচ্ছে। 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

গত ৪ নভেম্বর প্রকাশিত এই ইনস্টাগ্রাম ভিডিওটি ইতোমধ্যে তিন লাখের বেশি মানুষ দেখেছেন এবং এটি অনলাইনে দারুণ সাড়া ফেলেছে। কোম্পানিটির দাবি, ১১ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে আবেদন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন। 

চাকরির এই অদ্ভুত বিজ্ঞাপনটি নেটদুনিয়ায় দারুণ কৌতূহল ও মজার সব প্রতিক্রিয়া তৈরি করেছে। এক ব্যবহারকারী এটিকে ‘নিখুঁত চাকরি’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ একে ‘স্বপ্নের চাকরি’ হিসেবে বর্ণনা করেছেন। অনেকে আবার রসিকতা করে কোম্পানিকে তাদের নিয়োগ দেওয়ার অনুরোধও জানিয়েছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক

স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

মীনা বাজারে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

মীনা বাজারে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

শাহজালাল ইসলামী ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা

শাহজালাল ইসলামী ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা

স্নাতক পাশেই ব্যাংকে চাকরি

স্নাতক পাশেই ব্যাংকে চাকরি

প্রাণ গ্রুপে নিয়োগ, প্রফিট শেয়ারসহ মিলবে যেসব সুবিধা

প্রাণ গ্রুপে নিয়োগ, প্রফিট শেয়ারসহ মিলবে যেসব সুবিধা

আরও পড়ুন

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম