Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

জিটিএ-৬ ঘিরে উন্মাদনা, ১০ কোটি ‘পিএস ফাইভ’ সরবরাহ করল সনি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

জিটিএ-৬ ঘিরে উন্মাদনা, ১০ কোটি ‘পিএস ফাইভ’ সরবরাহ করল সনি

প্লেস্টেশন ফাইভ ও জিটিএ-৬ এর পোস্টার।

Advertisement

গেমিং দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত নাম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬)। বহুল প্রতীক্ষিত এই গেমটির মুক্তি ঘিরে গেমারদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সেই আগ্রহের প্রভাব পড়তে শুরু করেছে গেমিং কনসোলের বাজারেও।

জিটিএ ৬-কে কেন্দ্র করে প্লেস্টেশন ফাইভের চাহিদা বাড়ার মধ্যে বিশ্বজুড়ে ১০ কোটি ইউনিট কনসোল সরবরাহের মাইলফলক স্পর্শ করেছে সনি।

আগামী ১৯ নভেম্বর বাজারে আসার কথা রয়েছে রকস্টার গেমসের নতুন এই গেমটির। প্লেস্টেশন ফাইভ এবং এক্সবক্স সিরিজ এক্স/এসে খেলা যাবে জিটিএ ৬। তবে আগের প্রজন্মের প্লেস্টেশন ফোর-এ গেমটি খেলার সুযোগ থাকছে না। ফলে নতুন গেমটি উপভোগ করতে আগ্রহী পিএস৪ ব্যবহারকারীদের পিএস৫-এ আপগ্রেড করতে হবে।

সনির সর্বশেষ ব্যবসায়িক প্রতিবেদন অনুযায়ী, গত ১০ নভেম্বর বিশ্ববাজারে পিএস৫ সরবরাহের পরিমাণ ১০ কোটি ছাড়িয়ে যায়। ২০২০ সালের নভেম্বরে যাত্রা শুরু করা এই কনসোলকে প্রথম দিকে চিপ সংকট ও সরবরাহ ব্যবস্থার জটিলতার মুখে পড়তে হয়েছিল। সেই প্রতিকূলতা কাটিয়ে এই অর্জনকে সনির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পিএস৫ সরবরাহের সংখ্যা ছিল ৯ কোটি ৭৯ লাখ। অর্থাৎ, মাত্র ৪০ দিনের ব্যবধানে আরও ২১ লাখের বেশি কনসোল বাজারে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই পরিসংখ্যান খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা ইউনিটের হিসাব; সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির সংখ্যা নয়।

সনির হোম কনসোলগুলোর মধ্যে চতুর্থ হিসেবে ১০ কোটি সরবরাহের মাইলফলক অর্জন করল পিএস৫। এই পর্যায়ে পৌঁছাতে কনসোলটির সময় লেগেছে প্রায় ছয় বছর। অন্যদিকে পিএস৪ মাত্র পাঁচ বছর সাত মাসেই একই মাইলফলক স্পর্শ করেছিল।

সনির কনসোলগুলোর মধ্যে এখনো সবচেয়ে এগিয়ে রয়েছে প্লেস্টেশন ২। বিশ্বজুড়ে এর সরবরাহ ১৬ কোটি ইউনিট ছাড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা পিএস৪-এর সংখ্যা ১১ কোটি ৭০ লাখের বেশি। আর প্রথম প্রজন্মের প্লেস্টেশনের সরবরাহ ছিল ১০ কোটি ২৪ লাখ।

এদিকে জিটিএ ৬-এর জনপ্রিয়তার আঁচ পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারের পরিসংখ্যানেও। শিল্পসংশ্লিষ্টদের অনুমান, ডিজিটাল প্রি-অর্ডার থেকেই গেমটির আয় ইতোমধ্যে ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এর প্রায় ৭৫ শতাংশ প্রি-অর্ডার হয়েছে পিএস৫ সংস্করণের জন্য।

সনির দাবি, প্লেস্টেশন স্টোরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রি-অর্ডার পাওয়া গেমে পরিণত হয়েছে জিটিএ ৬। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, গেমটির প্রতি বিপুল আগ্রহকে কাজে লাগিয়ে আসন্ন ছুটির মৌসুমে পিএস৫-এর বিক্রি আরও বাড়বে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

জিটিএ-৬ ঘিরে উন্মাদনা, ১০ কোটি ‘পিএস ফাইভ’ সরবরাহ করল সনি

জিটিএ-৬ ঘিরে উন্মাদনা, ১০ কোটি ‘পিএস ফাইভ’ সরবরাহ করল সনি

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম