Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

Advertisement

সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা তাদের অন্যতম জনপ্রিয় একটি ফিচারে ইতি টানার ঘোষণা দিয়েছে। বহুল আলোচিত ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘ব্যাংকক পোস্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মেটার ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১৪ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এর ফলে একটি মূল ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত বা সাব-প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি প্রোফাইলটি আগের মতোই স্বাভাবিকভাবে সচল থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুক একটি অ্যাকাউন্ট থেকেই একাধিক আলাদা প্রোফাইল তৈরি করার সুযোগ চালু করেছিল। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং কিংবা বিভিন্ন প্রফেশনাল ও পার্সোনাল গ্রুপে ভিন্ন পরিচয়ে অংশ নেওয়ার সুবিধা দিতে এই ফিচারটি বেশ সাড়া ফেলেছিল। এর মাধ্যমে ব্যবহারকারীদের আলাদা ইমেইল বা নতুন অ্যাকাউন্ট খোলার ঝক্কি পোহাতে হতো না। কিন্তু মাত্র কয়েক বছরের মাথায় ফিচারটি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল মেটা। 

ডেটা সংরক্ষণের শেষ সময়

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলগুলোতে থাকা ছবি, পোস্ট, ভিডিওসহ যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের হাতে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা তাদের তথ্য এক্সপোর্ট (Export) করে নিতে পারবেন। নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের সমস্ত ডেটা স্থায়ীভাবে মুছে ফেলবে মেটা।

গ্রুপ এডমিনদের জন্য বিশেষ সতর্কতা

যারা অতিরিক্ত প্রোফাইলের মাধ্যমে বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা বা মডারেট করছেন, তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। মেটার পরামর্শ অনুযায়ী, গ্রুপগুলোর কার্যক্রম সচল রাখতে দ্রুত সময়ের মধ্যে মূল প্রোফাইলে গ্রুপের এডমিন ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায়, কোনো গ্রুপে যদি মূল প্রোফাইলের অধীনে কোনো এডমিন না থাকে, তবে নতুন এডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত বা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে।

যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন:

তথ্য হারিয়ে যাওয়া রোধ করতে মেটার নির্দেশনা অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করে ডেটা ব্যাকআপ নেওয়া যাবে—

১. প্রথমে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে সুইচ করুন।

২. এরপর Settings & privacy থেকে Settings অপশনে প্রবেশ করুন।

৩. সেখান থেকে Your information and permissions বিভাগে গিয়ে Export your information নির্বাচন করুন।

৪. এরপর Creator Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি সিলেক্ট করুন এবং নিজের ডিভাইসে বা কোনো এক্সটার্নাল ক্লাউড ড্রাইভে তথ্য সংরক্ষণের মাধ্যম বেছে নিন। 

৫. সবশেষে আপনি ঠিক কোন ধরনের ডেটা বা তথ্য সংরক্ষণ করতে চান, তা টিকমার্ক দিয়ে Create Export-এ ক্লিক করুন।

নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় ব্যাকআপ সম্পন্ন না করলে গুরুত্বপূর্ণ ডিজিটাল মেমোরি ও কন্টেন্ট চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই ব্যবহারকারীদের দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দিয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুকে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

ফেসবুকে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

৯৯ শতাংশ সম্পদ দান করবেন জাকারবার্গ, মেয়েদের জন্য কত রাখবেন?

৯৯ শতাংশ সম্পদ দান করবেন জাকারবার্গ, মেয়েদের জন্য কত রাখবেন?

আরও পড়ুন

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

বিডিনগ সম্মেলনে বক্তারা আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম