Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কমছে ইন্টারনেটের দাম, ফেসবুকে জানালেন প্রতিমন্ত্রী পলক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১২:০৭ পিএম

কমছে ইন্টারনেটের দাম, ফেসবুকে জানালেন প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

Advertisement

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, নতুন বছরে কমানো হচ্ছে ইন্টারনেটের দাম। সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে পলক লিখেছেন- ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ  উপদেষ্টা আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়কে, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’

প্রতিমন্ত্রী লিখেছেন- ‘ইন্টারনেটের দাম কমছে! কিছু দিন আগে ইন্টারনেটের সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। নতুন করে ইন্টারন্যাশনাল টেরিসট্রিয়াল ক্যাবল (আইটিসি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটর (আইআইজি) ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন লাইসেন্সের (এনটিটিএন) ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করায় ইন্টারনেট সেবার দাম কমবে বলে আশা করছি।’

Advertisement

প্রতিমন্ত্রী পলক ইন্টারনেট

Advertisement

আরও পড়ুন

ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন

ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন

ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করবেন যেভাবে, আবেদন থেকে ফি জমা

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করবেন যেভাবে, আবেদন থেকে ফি জমা

ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট, মানতে হবে যেসব নিয়ম

ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট, মানতে হবে যেসব নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম