Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ভালোবাসা দিবসে যাত্রা শুরু করল ‘পিকমি কার সার্ভিস’!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০১ পিএম

ভালোবাসা দিবসে যাত্রা শুরু করল ‘পিকমি কার সার্ভিস’!

মোটরবাইকের পর এবার কার সার্ভিস চালু করল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘পিকমি’

Advertisement

মোটরবাইকের পর এবার কার সার্ভিস চালু করল অ্যাপভিত্তিক অন-ডিমান্ড রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘পিকমি’। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে কেক কেটে সার্ভিসটি উদ্বোধন করা হয়। চলতি মাসের ১৪ তারিখ থেকে এ সার্ভিসটি ব্যবহার করা যাবে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল ওমর আলী রাজ নামে একজন বাংলাদেশি উদ্যোক্তা পরিচালিত অ্যাপ, পিকমি। এরই মধ্যে তাদের মোটরবাইক সার্ভিসটি জনপ্রিয়তা পেয়েছে।

পিকমির সিনিয়র ম্যানেজার, বিজনেস অপারেশনস শরিফুল ইসলাম তারেক জানান, কার সার্ভিস উদ্বোধন উপলক্ষে এই মাসব্যাপী ২০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের, এছাড়া রাইডারদের জন্যও থাকছে আকর্ষণীয় বোনাস। সার্ভিসটি উপভোগ করতে গুগল প্লে-স্টোর অথবা অ্যাপস্টোর থেকে পিকমি ইউজার অ্যাপ এবং রাইডার হিসেবে যোগদান করতে পিকমি রাইডার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মেশকাত হোসেন, সিওও অমিত চক্রবর্তী, বিজনেস অপারেশনস শরিফুল ইসলাম তারেক, হেড অব অপারেশনস আসলাম আলী খানসহ পিকমি পরিবারের সদস্যরা। 

Advertisement

পিকমি কারসার্ভিস ভালোবাসা দিবস

Advertisement

আরও পড়ুন

পাওয়ার ব্যাংকে যে কারণে আগুন ধরে

পাওয়ার ব্যাংকে যে কারণে আগুন ধরে

মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা

মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা

মোবাইলের ছোট ভিডিওতেই আয় ১ কোটি ৮০ লাখ টাকা

মোবাইলের ছোট ভিডিওতেই আয় ১ কোটি ৮০ লাখ টাকা

ফোনে ঘন ঘন বিজ্ঞাপন আসায় বিরক্ত? জানুন কীভাবে রক্ষা পাবেন

ফোনে ঘন ঘন বিজ্ঞাপন আসায় বিরক্ত? জানুন কীভাবে রক্ষা পাবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম