Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আপনার অজান্তে ক্যামেরা-মাইক্রোফোন চালু করছে অ্যাপ? বন্ধ করবেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

আপনার অজান্তে ক্যামেরা-মাইক্রোফোন চালু করছে অ্যাপ? বন্ধ করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

Advertisement

স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ইনস্টল করার সময় বিভিন্ন ফিচার ব্যবহারের জন্য ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি চাওয়া হয়। ছবি তোলা, ভিডিও কল কিংবা ভয়েস মেসেজ পাঠানোর মতো কাজে এসব অনুমতি প্রয়োজন।

তবে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পরও অ্যাপের কাছে এসব সুবিধা ব্যবহারের অনুমতি থেকে যায়। ফলে ব্যবহারকারীর অজান্তে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের আশঙ্কা তৈরি হতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ।

এ ধরনের সমস্যা এড়াতে ফোনে কোন কোন অ্যাপ ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি পেয়েছে, তা নিয়মিত পরীক্ষা করা উচিত। পাশাপাশি অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি বাতিল করাও জরুরি।

অ্যান্ড্রয়েড ফোনে ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি বন্ধ করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোন অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের অনুমতি পেয়েছে, তা সহজেই যাচাই করা যায়। এ জন্য প্রথমে ফোনের ‘সেটিংস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ অথবা ‘প্রাইভেসি’ বিভাগ থেকে ‘পারমিশন ম্যানেজার’ নির্বাচন করতে হবে।

সেখানে ‘ক্যামেরা’ অপশনে প্রবেশ করলে ক্যামেরা ব্যবহারের অনুমতিপ্রাপ্ত অ্যাপগুলোর তালিকা দেখা যাবে। একইভাবে ‘মাইক্রোফোন’ নির্বাচন করলে সংশ্লিষ্ট অ্যাপের তালিকা পাওয়া যাবে। কোনো অ্যাপের এসব সুবিধা ব্যবহারের প্রয়োজন না থাকলে অ্যাপটি নির্বাচন করে ‘ডোন্ট অ্যালাও’ অপশনের মাধ্যমে অনুমতি বন্ধ করা যাবে।

এছাড়া অ্যান্ড্রয়েড ১২ বা পরবর্তী সংস্করণে রয়েছে ‘প্রাইভেসি ড্যাশবোর্ড’ সুবিধা। এর মাধ্যমে কোন অ্যাপ কখন ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করেছে, তা জানা সম্ভব। এ জন্য সেটিংসের প্রাইভেসি বিভাগে গিয়ে ‘প্রাইভেসি ড্যাশবোর্ড’ খুলতে হবে। এরপর ক্যামেরা বা মাইক্রোফোন নির্বাচন করলেই সাম্প্রতিক ব্যবহারের তথ্য দেখা যাবে।

আইফোনে যেভাবে অ্যাপের অনুমতি বাতিল করবেন

আইফোন ব্যবহারকারীরাও খুব সহজে অ্যাপের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এ জন্য প্রথমে ‘সেটিংস’ থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে প্রবেশ করতে হবে।

এরপর ‘ক্যামেরা’ অপশনে গেলে যেসব অ্যাপ ক্যামেরা ব্যবহারের অনুমতি পেয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে। একইভাবে ‘মাইক্রোফোন’ অপশনে প্রবেশ করে মাইক্রোফোন ব্যবহারের অনুমতিপ্রাপ্ত অ্যাপগুলো চিহ্নিত করা যাবে। কোনো অ্যাপের অনুমতি প্রত্যাহার করতে সংশ্লিষ্ট অ্যাপের পাশের সুইচটি বন্ধ করে দিতে হবে।

ক্যামেরা বা মাইক্রোফোন চালু থাকলে যেভাবে বুঝবেন

স্মার্টফোনে ক্যামেরা কিংবা মাইক্রোফোন সক্রিয় হলে ব্যবহারকারীকে সতর্ক করতে বিশেষ সংকেত দেখানো হয়। অ্যান্ড্রয়েড ১২ বা এর পরবর্তী সংস্করণে ক্যামেরা কিংবা মাইক্রোফোন ব্যবহারের সময় পর্দার ওপরের ডান দিকে সবুজ রঙের সংকেত দেখা যায়। ওই সংকেতে ট্যাপ করলে কোন অ্যাপ বা সেবা ক্যামেরা কিংবা মাইক্রোফোন ব্যবহার করছে, তা জানা সম্ভব।

অন্যদিকে আইফোনে ক্যামেরা চালু হলে পর্দার ওপরের দিকে সবুজ এবং শুধু মাইক্রোফোন ব্যবহৃত হলে কমলা রঙের সংকেত দেখা যায়।

তবে মনে রাখতে হবে, সব অ্যাপের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি বন্ধ করে দিলে কিছু প্রয়োজনীয় ফিচার অকার্যকর হয়ে যেতে পারে। তাই প্রতিটি অ্যাপের কাজ ও প্রয়োজনীয়তা বিবেচনা করে অনুমতি দেওয়া বা বাতিল করাই সবচেয়ে ভালো উপায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্মার্টফোনের স্ক্রিনের ভিড়ে হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস?

স্মার্টফোনের স্ক্রিনের ভিড়ে হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস?

ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যা করতে পারেন

ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যা করতে পারেন

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল অনেকেই করেন

ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল অনেকেই করেন

ফোনের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৭ কার্যকর উপায়ে মিলবে সমাধান

ফোনের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৭ কার্যকর উপায়ে মিলবে সমাধান

আরও পড়ুন

আপনার অজান্তে ক্যামেরা-মাইক্রোফোন চালু করছে অ্যাপ? বন্ধ করবেন যেভাবে

আপনার অজান্তে ক্যামেরা-মাইক্রোফোন চালু করছে অ্যাপ? বন্ধ করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশি প্রতিষ্ঠানে চাকরি! কাজ খুঁজবেন যেসব ওয়েবসাইটে

ঘরে বসেই বিদেশি প্রতিষ্ঠানে চাকরি! কাজ খুঁজবেন যেসব ওয়েবসাইটে

সংসদে অর্থমন্ত্রী স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম