Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আরকনের ‘ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি সামিট’ অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ০১:২১ পিএম

আরকনের ‘ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি সামিট’ অনুষ্ঠিত

আরকনের ‘ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি সামিট’ অনুষ্ঠিত। ছবি-যুগান্তর

Advertisement

 

বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠান আরকন আয়োজিত ‘ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি সামিট ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সামিটে বক্তব্য রাখেন স্মার্টডাটা টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর একেএম ফজলুর রহমান, আরকানেক্টের সিকিউরিটি এক্সপার্ট রোহান গাইকাওয়াদ, সিকিউরিটি এক্সপার্ট ইয়াহিয়া খান, অভিষেক সিং, আদিত্য মুন্দ্রাসহ অনেকে।

আরকানেক্টের সিকিউরিটি এক্সপার্ট ইয়াহিয়া খান বলেন, তথ্য যে কোনো ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় সম্পদ। সে কারণেই প্রতিটি প্রতিষ্ঠান তাদের তথ্য সুরক্ষিত করার জন্য উচ্চ বাজেট বরাদ্দ করছে। তার পরও বিশ্বের শতকরা ৮০ শতাংশ বেশি তথ্য পাচার হয় আনমনিটরড প্রিভিলেজড অ্যাকাউন্টগুলোর কারণে।  

তিনি আরও বলেন, বাংলাদেশের শিল্পায়ন ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে ডিজিটালাইজেশন এই প্রতিষ্ঠানগুলোকে তাদের ম্যানুয়াল ক্রিয়াকলাপগুলোকে ডিজিটাল রূপে রূপান্তরিত করতে উৎসাহিত করছে। এই পরিবর্তনকালীন প্রতিষ্ঠানগুলো তথ্য সুরক্ষা বিষয়কে উপেক্ষা করে, যা শেষ পর্যন্ত আর্থিক হুমকি এবং লোকসানের মুখে পড়তে হয়। প্রতিটি প্রতিষ্ঠানকেই বলব সুরক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিতে এবং অতিদ্রুত কার্যকর করতে। 

বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠান আরকন আয়োজিত ‘ফিউচার অব ইনফোরমেশন সিকিউরিটি সামিট’ এ ইভেন্ট পার্টনার ছিল বিশেষ সহযোগী ও অংশীদার প্রতিষ্ঠান স্মার্টডাটা টেকনোলজিস।

সেমিনারে বক্তারা আধুনিক তথ্য সুরক্ষা ও প্রিভিলেজড অ্যাক্সেস ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সামিটে বক্তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বোচ্চ সাইবার সিকিউরিটি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশি-বিদেশি আইটি এক্সপার্ট ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও ব্যাংকাররা।

Advertisement

আরকন সামিট

Advertisement

আরও পড়ুন

ঢাকায় টেককানেক্ট-২০২৬ সম্মেলন এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম