Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফেব্রুয়ারিতে গ্রাহক বৃদ্ধির হারে এগিয়ে বাংলালিংক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১২:১১ পিএম

ফেব্রুয়ারিতে গ্রাহক বৃদ্ধির হারে এগিয়ে বাংলালিংক

Advertisement

গত ফেব্রুয়ারিতে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৮.৯৪ লাখ বৃদ্ধি পেয়ে মোট ১৫.৮৪ কোটিতে পৌঁছেছে।

এ বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বেসরকারি অপারেটর বাংলালিংক।

বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, ফেব্রুয়ারি মাসে দেশের সব অপারেটরের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এ গ্রাহক সংখ্যা বৃদ্ধির হারে অন্যসব অপারেটরের তুলনায় এগিয়ে রয়েছে বাংলালিংক।

বিটিআরসির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারিতে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ছিল ৩.৩৬৯ কোটি। ফেব্রুয়ারির শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩.৪০২ কোটিতে।

সে হিসাবে ফেব্রুয়ারিতে বাংলালিংকের গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার ছিল ১.০ শতাংশ।
একই সময়ে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ০.৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ৭.৩৪৭ কোটি এবং রবির গ্রাহক সংখ্যা ০.৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়ে ৪.৭০৩ কোটিতে।

এ ছাড়া ফেব্রুয়ারিতে টেলিটকের গ্রাহক সংখ্যা ০.৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে পৌঁছায় ৩৯.২ লাখে।   

টেলিকম খাতে গ্রাহক সংখ্যা অনুসারে বাজার দখলের ক্ষেত্রেও ফেব্রুয়ারিতে কিছু পরিবর্তন এসেছে।

এ ক্ষেত্রে বাংলালিংক ও টেলিটকের বাজার দখলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ০.০৯ শতাংশ ও ০.০১ শতাংশ। অন্যদিকে গ্রামীণফোন ও রবির বাজার দখলের পরিমাণ হ্রাস পেয়েছে যথাক্রমে ০.০১ শতাংশ ও ০.০৯ শতাংশ।

গ্রাহক সংখ্যা বৃদ্ধির বিষয়ে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘গ্রাহকসেবার মান বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। গত বছর আমরা সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম ক্রয় করে গ্রাহকসেবার মান আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এ মুহূর্তে গ্রাহকপ্রতি স্পেকট্রাম প্রদানের ক্ষেত্রে বেসরকারি অপারেটরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলালিংক। উন্নতমানের সেবা প্রদানের কারণেই উল্লেখযোগ্য মাত্রায় বাংলালিংকের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

বাংলালিংকের মানসম্মতসেবার কারণে ভবিষ্যতেও এর গ্রাহক বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করেন তাইমুর রহমান।

 

Advertisement

বাংলালিংক

Advertisement

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম