Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ভারী বৃষ্টিপাতেও দেশব্যাপী বাংলালিংকের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ০২:০৬ পিএম

ভারী বৃষ্টিপাতেও দেশব্যাপী বাংলালিংকের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক

ভারী বৃষ্টিপাতেও দেশব্যাপী দুর্গম এলাকায় নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সচল রাখতে কাজ করছে বাংলালিংক। ছবি: যুগান্তর

Advertisement

দেশব্যাপী ভারী বৃষ্টিপাত সত্ত্বেও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। 

ভারী বৃষ্টিপাতেও দেশব্যাপী নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ও রিচার্জ সেবা নিশ্চিত করতে বাংলালিংকের নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউশন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী এই ভারী বৃষ্টিপাত আগামী কিছুদিন চলমান থাকতে পারে। এর ফলে দেশের কিছু স্থানে গ্রাহকরা সেবা ব্যবহারের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন। 

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা এবং দমকা হাওয়া তাদের পুনরুদ্ধার কাজকে আরও কঠিন করে তুলেছে। বিদ্যুৎ বিভ্রাট ও জলাবদ্ধ রাস্তার মতো অসুবিধাগুলি সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাচ্ছে। 

বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলালিংকের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বওট্রস ওবায়েদ যুগান্তরকে বলেন, আমাদের নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউশন দল ইতোমধ্যেই ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে ব্যবস্থা গ্রহণ করেছে। 

তিনি বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা জেনারেটর ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি নৌকা ব্যবহার করে গন্তব্যস্থলে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা আশাবাদী, দেশের বৃহত্তর অংশে আমাদের সেবা নিরবচ্ছিন্ন থাকবে। 

কিছু দুর্গম ও দূরবর্তী এলাকার গ্রাহকরা সেবা পেতে সাময়িক অসুবিধার মুখোমুখি হতে পারেন। তবে দ্রুততম সময়ের মধ্যে আমাদের সেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে তিনি উল্লেখ করেন। 

Advertisement

বাংলালিংক

Advertisement

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম