Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ঢাকায় ইনস্টাগ্রাম মিটআপ অনুষ্ঠিত

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৫ পিএম

ঢাকায় ইনস্টাগ্রাম মিটআপ অনুষ্ঠিত

ঢাকায় ইনস্টাগ্রাম মিটআপ অনুষ্ঠিত

Advertisement

ছবি শেয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামকে কিভাবে আরও ইতিবাচক উপায়ে ব্যবহার করা যায় তা নিয়ে ৩০ আগস্ট ঢাকায় আয়োজন করা হয় ইনস্টাগ্রাম মিটআপ ঢাকা। মিটআপ আয়োজন করে ঢাকা টি ক্লাব। 

ইনস্টাগ্রামের বহুমাত্রিক ব্যবহার নিয়ে মিটআপে কথা বলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ও ইনফ্লুয়েন্সাররা। ফেসবুক আর ইনস্টাগ্রাম যে অনেক ক্ষেত্রেই সামাজিকভাবে বুলিং, অন্যকে শেমিং করার মত ঘটনা ঘটছে।

এতে অনেকের ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকেই। 

মিটআপের সমন্বয়ক মেন ফর মেনুস্ট্রেশন সংগঠনের প্রধান নিশাত আনজুম বলেন, যে কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উদ্ভাবন তা এখন অনেক ক্ষেত্রেই আমরা ইতিবাচক উপায়ে ব্যবহার করছি না। নারী ও শিশুরা ফেসবুক-ইনস্টাগ্রামের কারণে মানসিকভাবে ক্ষতির মুখে পড়ছে। 

তিনি বলেন, আমাদের তরুণদের সুস্থ মন বিকাশে ফেসবুক-ইনস্টাগ্রামসহ বিভিন্ন ওয়েবসাইটকে ইতিবাচক উপায়ে ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে।

মিটআপে অভিভাবকদের সোশাল মিডিয়া ইতিবাচক উপায়ে বক্তব্য রাখেন দেশের আলোচিত হার্বালিস্ট নন্দিতা শারমিন। তিনি বলেন, বাবা-মারা নিজেরাই এখন সচেতন নন। সচেতনতা শুরু করতে হবে ঘর থেকে। নিজে ইতিবাচক না হলে অন্যকে ইতিবাচক সমাজ আমরা উপহার দিতে পারবো না।

নারী সাংবাদিক ও উদ্যোক্তা সাবিহা আখন্দ রুপা বলেন, আমাদের জীবনের অনেক সমস্যা আর সংকটের কথা আমরা ইনস্টাগ্রামে প্রকাশ করে। আমরা কি প্রকাশ করছি তা তৈরি করে আমাদের সম্পর্কে অন্যদের ধারণা। এমনিতেই আমরা খুব বেশি নেতিবাচক, আমাদের সেই নেতিবাচকতা কাটিয়ে এগিয়ে যেতে হবে।

তরুণ উদ্যোক্তা প্রতিভা মেহার জানান, আমাদের যতটা সম্ভব হতাশার মধ্যে আলো খুঁজে নিতে হবে। আমাদের হতাশ হলে চলবে না। মিটআপে আরও বক্তব্য রাখেন সমাজ বিশ্লেষক নাজির শাহিন, আইনবিদ ইফফাত মিম, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নওশীন লায়লা, ত্রিশিতা নওরোজ ও দিউতি আফ্রোদিতি।  

Advertisement

ইনস্টাগ্রাম

Advertisement

আরও পড়ুন

ঢাকায় টেককানেক্ট-২০২৬ সম্মেলন এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম