Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

১৯ অক্টোবর ডোমেইন বিজনেস নিয়ে ড্যাবের মিটআপ

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০২:১৪ পিএম

১৯ অক্টোবর ডোমেইন বিজনেস নিয়ে ড্যাবের মিটআপ

Advertisement

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ড্যাব মিটআপ। ডোমেইন অ্যাকশন বাংলাদেশ (ড্যাব) নামের ফেসবুক গ্রুপ এই মিটআপের আয়োজন করেছে। ১৯ অক্টোবর শনিবার রাজধানী ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের ১৫ তলায় বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। 

আয়োজকরা জানান, যারা ডোমেইন বিজনেস সম্পর্কে জানতে আগ্রহী, ড্যাব মিটআপ হতে পারে তাদের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত। কিভাবে ডোমেইন অ্যাকশন শুরু করা যায় এবং কিভাবে ডোমেইন আফটার মার্কেটে বিক্রি করা যায় এসব জানা যাবে মিটাআপে।  

এ ছাড়াও ডোমেইন বিজনেস সম্পর্কে নানা রকম তথ্য আর সফলদের সফল হওয়ার পেছনে রহস্য জানাবেন অনেকে।  আড্ডা, আলোচনা, কুইজ এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও থাকবে মিটআপের আয়োজনে। 

ড্যাবের মিটআপের সহযোগিতায় রয়েছে গোয়ালা, খাস ফুড, এসএ ওয়েব সার্ভিস, কেক ডটকম ডটবিডি, আইসিকিউর, দেশি মার্ট, কমফোর্ট ট্রাভেল বিডি, ল্যাভেলাক্স। স্পন্সর হিসেবে রয়েছে হোস্টমাইট, এক্সনহোস্ট, জিয়নবিডি, এনআর হোস্টিং, মনস্টার ক্লাউ, প্রাইম আইটি লিমিটেড। 

কফি পার্টনার হিসেবে আছেন কফিওয়ালা। পিআর পার্টনার টিমপিআর।

এ ছাড়া মিটআপ পরিচালনা করবেন ড্যাব ফেসবুক পেজের অ্যাডমিন স্বাধীন খান, রানা এ. আহাদ এবং মোডারেটর তৌহিদুর রহমান আল-বাকী।

Advertisement

ড্যাব

Advertisement

আরও পড়ুন

ঢাকায় টেককানেক্ট-২০২৬ সম্মেলন এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম