Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বেসিস থেকে ফাহিম মাশরুরের পদত্যাগ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৩:৫১ এএম

বেসিস থেকে ফাহিম মাশরুরের পদত্যাগ

বেসিস ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন একেএম ফাহিম মাশরুর

Advertisement

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন একেএম ফাহিম মাশরুর।

প্রায় দুইমাস আগে তিনি পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি গোপন রেখেছে সংগঠনটি। বেসিসের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন সত্য। তবে সর্বশেষ ইসি কমিটির মিটিংয়ে তার পদত্যাগের বিষয়টি উত্থাপন করা হয়নি। 

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ইসি কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

এ বিষয়ে জানতে একেএম ফাহিম মাশরুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি স্বীকার করে যুগান্তরকে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও অন্তত দুইমাস আগে পদত্যাগ করেছি।’ তবে পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি। 

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার তার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।  

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ২০১৮-১৯ মেয়াদের বেসিস নির্বাচনে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে স্বতন্ত্রভাবে একেএম ফাহিম মাশরুর ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।

একেএম ফাহিম মাশরুর বেসিসের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিডিজবস ডটকম, আজকের ডিল ডটকম ও বেশতো ডটকমের অন্যতম কর্ণধার ও প্রতিষ্ঠাতা।  

Advertisement

বেসিস

Advertisement

আরও পড়ুন

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনে দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনে দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

যাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়তি নজরদারি মেটার

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

সি ড্রাইভ লাল হয়ে গেছে? উইন্ডোজের দুই কমান্ডে স্পেস খালি করার উপায় জেনে নিন

সি ড্রাইভ লাল হয়ে গেছে? উইন্ডোজের দুই কমান্ডে স্পেস খালি করার উপায় জেনে নিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম