Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মোবাইল ফোন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১০:৪৮ এএম

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মোবাইল ফোন

ছবি: সংগৃহীত

Advertisement

একটি মোবাইল ফোন কতটা ছোট হতে পারে বলে আমরা মনে করি। ব্রিটেনভিত্তিক একটি কোম্পানির বাজারে নিয়ে আসা একটি ফোনকেই বলা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ছোট ফোন।

ওই কোম্পানিটিও একই দাবি করেছে, বিশ্বে এটিই সবচেয়ে ছোট ফোন।

ফোনটি তৈরি করেছে জাংকো নামের একটি কোম্পানি। নাম দেয়া হয়েছে ‘টিনি টি-২’। বলা হয়, এটিই কোম্পানিটির দ্বিতীয় ক্ষুদ্রাকারের ফোন।

এর আগে ২০১৭ সালে ‘টিনি টি-১’ নামে একটি ছোট আকারের ফোন বাজারে এনেছিল। অ্যামাজনে বেশ ভালো সাড়া ফেলেছে এই ফোন।

‘টিনি টি ২’ মূলত ‘টিনি টি-১’-এরই পরবর্তী সংস্করণ। নতুন এই ফোনটি দুই দশমিক চার ইঞ্চি লম্বা, এক দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং শূন্য দশমিক ৬৫ ইঞ্চি পুরু। ক্ষুদ্র এই ডিভাইসটির ওজন মাত্র ৩১ গ্রাম।

সুবিধাগুলোর মধ্যে রয়েছে– রেডিও, শূন্য দশমিক তিন এমপি ক্যামেরা, ব্লুটুথ, তিন দশমিক পাঁচ এমএম অডিও জ্যাক ও এক ইঞ্চি টিএফটি ডিসপ্লে।

ফোনটিতে কিছু গেমও আগে থেকে ইনস্টল করে দেয়া রয়েছে। এ ছাড়া মাইক্রো এসডি কার্ড সমর্থন করে এটি। আর একবার চার্জ দিলে এক সপ্তাহেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই ফোন। দামও খুব বেশি না, মাত্র ১৩০ ডলার।

Advertisement

মোবাইল ফোন

Advertisement

আরও পড়ুন

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

বাসায় ওয়াই-ফাইয়ের গতি কম? স্পিড বাড়ানোর ৫ সহজ উপায়

বাসায় ওয়াই-ফাইয়ের গতি কম? স্পিড বাড়ানোর ৫ সহজ উপায়

পুরোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ৫টি কার্যকর ব্যবহার

পুরোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ৫টি কার্যকর ব্যবহার

সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম