Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

করোনাভাইরাস: ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৩:৫৩ পিএম

করোনাভাইরাস: ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক

Advertisement

করোনাভাইরাস থেকে সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

শহিদুল আলম জানান, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আইসিটির ব্যবহার সম্পর্কে আইসিটি প্রতিমন্ত্রীর (ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে) সংবাদ সম্মেলনে সংযুক্ত হবেন।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে জুনাইদ আহমেদ পলক বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিফ করবেন। 

এসময় দেশের প্রযুক্তি বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।

জুম অ্যাপের মাধ্যমে (Meeting ID No- 441732005) অথবা মিটিং লিংক https://zoom.us/j/441732005 ব্যবহার করে উক্ত প্রেস ব্রিফিংয়ে অংশ নেয়ার জন্য সংবাদকর্মীদের অনুরোধ করা হয়। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম সংবাদ সম্মেলন হবে আগামীকাল শুক্রবার দুপুর ৩টায়। জুম অ্যাপটি ডাউনলোড করা যাবে https://zoom.us/download এই ঠিকানা থেকে। 

Advertisement

ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে

৭ দেশে টিকটকের বিজ্ঞাপনে মেটার নিষেধাজ্ঞা

৭ দেশে টিকটকের বিজ্ঞাপনে মেটার নিষেধাজ্ঞা

‘স্মার্টফোন ছাড়ার সিদ্ধান্ত আমার জীবনটাই বদলে দিয়েছে’

‘স্মার্টফোন ছাড়ার সিদ্ধান্ত আমার জীবনটাই বদলে দিয়েছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম