Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

রেস্তোরাঁয় রান্না, বাড়ছে রোবট পাচকের চাহিদা

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ এএম

রেস্তোরাঁয় রান্না, বাড়ছে রোবট পাচকের চাহিদা

ছবি: সংগৃহীত

Advertisement

রোবট পাচকের চাহিদা বাড়ছে ইউরোপের দেশ জার্মানিতে৷ হামবুর্গের একটি প্রতিষ্ঠান এ ধরনের রোবট তৈরি করছে৷ চাহিদা অনুযায়ী এসব রোবটে নতুন বিভিন্ন উপকরণও যুক্ত হচ্ছে৷ তবে সীমাকদ্ধতাও রয়েছে৷

দক্ষিণ জার্মানির ভেয়ার্টহাইমে আকাশ থেকে দেখলে একটি রেস্তোরাঁকে সাধারণ হাইওয়ে বিশ্রামাগার মনে হবে৷ কিন্তু আরো নিবিড়ভাবে দেখলে সেটিতে নানা প্রযুক্তির দেখা মিলবে৷ ‘হোম অফ মবিলিটিতে’ চালকরা তাদের ইলেক্ট্রিক গাড়ি চার্জ দিতে এবং রোবটের রান্না করা খাবার কিনতে পারেন৷

পাঁচটি পদ থেকে বাছাই করতে পারেন অতিথিরা৷ এগুলোর দাম ১২ ইউরো থেকে শুরু৷ চাহিদার ভিত্তিতে এসব খাবার রোবট তৈরি করে৷ রেস্তোরাঁর কর্মীরা অবশ্য প্রয়োজনীয় উপাদান আগেই রোবটে দিয়ে রাখেন৷ সেগুলোই এটি রান্না ও পরিবেশন করে৷ এরপর কড়াইগুলো ধুতে দেওয়া হয়৷ এটি দিনে তিন হাজারবার রান্না করতে পারে৷

প্রধান পাচক হ্যলগার স্ট্রমবার্গ রোবটকে নতুন রেসিপি দেন৷ রোবটের কর্মক্ষমতা মানুষের বেশি হওয়ায় উদ্বিগ্ন নন তিনি৷ কারণ প্রকৃত পাচকদের গুরুত্বপূর্ণ দক্ষতা রয়েছে৷ 

তিনি বলেন, এটা স্বাদ এবং সংবেদন, সংকলন ও সতেজতা ও বিভিন্ন উপাদানের উৎসের ওপর নির্ভরশীল৷ এটা হাইজিনের ব্যাপার৷ এটা বন্ধুত্বপূর্ণ হাসি, অতিথিকে আমন্ত্রণ এবং বিভিন্ন পদের প্রচারণার ব্যাপার৷ পাচকরা করার মতো এখনো অনেক কিছু রয়েছে৷ কিন্তু আপনি যদি তা করতে না পারেন, কারণ আপনি সারাদিন একটি উৎপাদনের লাইনে আছে, তাহলে তা অর্থহীন৷

জার্মান গ্যাস্ট্রোনমি ব্যাপক কর্মী সংকটে রয়েছে৷ এখাতে সাড়ে তিন হাজার পাচকসহ নয় হাজারের মতো দক্ষ কর্মীর প্রয়োজন৷ এক্ষেত্রে রোবট সহায়তা করতে পারে৷

কেভিন ড্যয়েটমার্গ একমত৷ তিনি হামবুর্গভিত্তিক রোবট পাচক নির্মাতা স্টার্টআপ গুডবাইটস এর অন্যতম প্রতিষ্ঠাতা৷ তিনি বলেন, এই রোবটের অর্থ এটা নয় যে আমরা যেমন রেস্তোরাঁ চিনি সেগুলো আর থাকবে না বা সব রান্না স্বয়ংক্রিয় হয়ে যাবে৷ আমরা প্রতিদিনের খাদ্য চাহিদায় ইতিবাচকভাবে অবদান রাখতে চাই যাতে আপনি সবসময় সদ্য তৈরি খাবার কিনতে পারেন৷ নতুন প্রজন্মের কাছে টিকটকে কয়েকটি রান্নার ভিডিও তৈরি আনন্দের হলেও আট থেকে দশঘন্টা রান্না ঘরে কাটানোর কাজ তাদের টানে না৷

সত্যি করে বলতে গেলে রান্নার কাজে রোবট ব্যবহার একেবারে নতুন ব্যাপার নয়৷ ফ্রান্সে কয়েকবছর আগে এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পিৎসা মেকার সাড়া জাগিয়েছিল৷

সুইস নির্মাতা সেবোটিক্সেরএই রোবটটি সেবা খাতে ব্যবহৃত হচ্ছে: মানুষ ওয়েটারের ঘাটতি মেটাতে খদ্দেরদের খাদ্য ও পানীয় সরবরাহ করে এটি৷

হামবুর্গের রোটট পাচক নির্মাতারা এই যন্ত্রের ক্ষমতা আরো বাড়াতে উদ্যোগী হয়েছেন৷ কেভিন ড্যয়েটমার্গ বলেন, আমরা শীঘ্রই একটি প্লেটিং মডিউল চালু করবো যাতে সত্যিকারের প্লেটে খাবার পরিবেশন করতে পারে রোবট৷ বিভিন্ন কোম্পানি রেস্তোরাঁর কাছে এটা বেশ আকর্ষণীয় হবে৷ আমরা অন্যান্য রান্নার উপকরণ সম্পর্কে অনেক আগ্রহের কথা জানছি যেগুলো আমরা আমাদের সিস্টেমে যোগ করছি৷ যেমন, স্যুঁ ভিঁদ্যে খাবার দিতে একটি কনভেকশন ওভেন ব্যবহারের দিকে অনেকটাই এগিয়েছি৷ যেমন, স্যুঁ ভিঁদ্যে রান্না করা স্টেক, ফালাফাল ইত্যাদি তৈরি করা যাবে এবং বিভিন্ন পন্থা স্বয়ংক্রিয়ভাবে করা যাবে৷

নিজস্বতারক্ষেত্রে আপস হচ্ছে কিনা সেই বিতর্কের মাঝেও রোবট পাচকের চাহিদা ইতোমধ্যে বেড়েছে৷ কারণ এটি এখনো খদ্দেরের বিশেষ চাহিদা অনুযায়ী খাবার তৈরি করতে পারে না৷

Advertisement

রোবট পাচক

Advertisement

আরও পড়ুন

পুরোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ৫টি কার্যকর ব্যবহার

পুরোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ৫টি কার্যকর ব্যবহার

সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল

একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল

দামি রাউটার ছাড়াও মিলবে দারুণ স্পিড, শুধু বদলাতে হবে রাউটার রাখার এই ৪ নিয়ম

দামি রাউটার ছাড়াও মিলবে দারুণ স্পিড, শুধু বদলাতে হবে রাউটার রাখার এই ৪ নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম