Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে

ছবি: সংগৃহীত

Advertisement

টুং করে একটা নোটিফিকেশন আসল, আপনাকে কেউ কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে। ঢুকে দেখলেন ওই গ্রুপ পরিচিত না। এমনকি আগ্রহও নেই এমন গ্রুপে। তখন গ্রুপ থেকে লিভ নিতে চাইবেন নিশ্চয়ই। সেজন্যও তো কত হ্যাঁপা। কিন্তু যদি এমন হয় আপনাকে কেউই আর অ্যাড করতে পারল না। তাহলে ওই লিভের হ্যাঁপা তো পোহাতে হবে না।

পরিচিত, বন্ধু, আত্মীয় প্রায় সবারই নিজের ফোনে মেসেজিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্ল্যাটফর্ম এটাই। তবে অনেক সময় আপনার অনুমতি না নিয়েই যে কোনো গ্রুপে অ্যাড করিয়ে দেন পরিচিতরা। এই সমস্যার সমাধান রয়েছে অ্যাপের ভিতরেই।

বিশেষ ফিচার চালু করতে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না। অ্যানড্রয়েড ও আইফোনের গ্রাহকরা হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহার করতে পারবেন। কীভাবে নিজের ফোনে এই সেটিংস এনেবেল করবেন? জানুন বিস্তারিত—

* এই ফিচার ব্যবহারের জন্য শুরুতেই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এর পরে নীচের ধাপগুলি পরপর অনুসরণ করুন:

অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে

  • হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন
  • এবার সেটিংস >অ্যাকাউন্ডট > প্রাইভেসি সিলেক্ট করুন
  • এবার গ্রুপস সিলেক্ট করলে তিনটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলি হল এভরিওয়ান, মাই কন্টাকস ও মাই কন্টাকস এক্সপার্ট (Everyone, My Contacts, or My Contacts Except)
  • এখানে এভরিওয়ান সিলেক্ট করলে যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহক আপনাকে যে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন
  • মাই কন্টাকস সিলেক্ট করলে শুধুমাত্র আপনার কনট্যাক্টে যে সব নম্বর সেভ রয়েছে সেই সব ব্যক্তি আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন
  • মাই কন্টাকস এক্সপার্ট সিলেক্ট করার পরে আপনি যদি কোন ব্যক্তিকে কনট্যাক্ট থেকে সিলেক্ট করেন তবে সেই ব্যক্তিই আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না
  • এখানে সিলেক্ট অল করলে আর কোন ব্যক্তি আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না

আইফোনের ক্ষেত্রে এই ফিচার

  • হোয়াটসঅ্যাপ ওপেন করে স্ক্রিনের নীচে সেটিংস সিলেক্ট করুন
  • এবার অ্যাকাউন্ট > প্রাইভেসি > গ্রুপস সিলেক্ট করুন
  • পরের স্ক্রিনে এভরিওয়ান, মাই কন্টাকস ও মাই কন্টাকস এক্সপার্ট অপশনগুলি দেখতে পাবেন
  • এর মধ্যে মাই কন্টাকস এক্সপার্ট সিলেক্ট করে ‘সিলেক্ট অল’ বেছে নিন

Advertisement

হোয়াটসঅ্যাপ মোবাইল

Advertisement

আরও পড়ুন

১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল এক্স, নেপথ্যে কী?

১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল এক্স, নেপথ্যে কী?

এআইকে অন্ধবিশ্বাস করতে কেন সতর্ক করলেন মাইক্রোসফট সিইও?

এআইকে অন্ধবিশ্বাস করতে কেন সতর্ক করলেন মাইক্রোসফট সিইও?

এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে

এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে আসছে ৫ নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও কল

হোয়াটসঅ্যাপে আসছে ৫ নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও কল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম