Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অ্যাপলের আইওএস ১৮.৩: নতুন কী থাকছে?

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

অ্যাপলের আইওএস ১৮.৩: নতুন কী থাকছে?

ছবি: সংগৃহীত

Advertisement

অ্যাপল অবশেষে সব আইফোন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮.৩। এক মাসেরও বেশি সময় বেটা সংস্করণ চালানোর পর, সোমবার থেকে ব্যবহারকারীরা এটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন। নতুন এই আপডেটে বেশ কিছু উন্নত ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো অ্যাপলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’।

নতুন আপডেটে অ্যাপল ইন্টেলিজেন্স স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস নোটিফিকেশনের সারাংশ তৈরি করবে, যা তথ্যকে আরও নির্ভুল ও স্পষ্ট করে তুলবে। যদিও আগের সংস্করণে কিছু ভুল তথ্য দেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছিল এ এআই ফিচার, তবে অ্যাপল দাবি করছে যে নতুন আপডেটে এটি আরও উন্নত এবং নির্ভুল হবে। ব্যবহারকারীরা চাইলে সেটিংস অপশনে গিয়ে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারটি বন্ধও করতে পারবেন।

নতুন আপডেটে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘ভিজুয়াল ইন্টেলিজেন্স’। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পোস্টার থেকে ক্যালেন্ডার ইভেন্ট তৈরি করতে পারবেন এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী চিহ্নিত করতে পারবেন। অ্যাপল আরও নিশ্চিত করেছে যে, নতুন আপডেটে নোটিফিকেশনের সারাংশ ইটালিক ফ্রন্টে দেখানো হবে এবং এর নিচে ‘অ্যাপল ইন্টেলিজেন্স-এর মাধ্যমে তৈরি’ ট্যাগ থাকবে।

আইওএস ১৮.৩ ইনস্টল করতে ব্যবহারকারীদের ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘জেনারেল’ মেনু থেকে ‘সফটওয়্যার আপডেট’ অপশনে যেতে হবে এবং সেখান থেকে আপডেটটি চালু করতে হবে। নতুন এ আপডেট অ্যাপল ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

অ্যাপল আইওএস

Advertisement

আরও পড়ুন

এয়ারপডস ফাইভ কিনতে চান? নতুন কী সুবিধা এতে

এয়ারপডস ফাইভ কিনতে চান? নতুন কী সুবিধা এতে

চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন

চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন

যেভাবে ফেস আইডি আপনার চেহারা চেনে

যেভাবে ফেস আইডি আপনার চেহারা চেনে

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম