Logo
Logo
×
   

Advertisement

টিপস

আবহাওয়া পরিবর্তনে কাশির সমস্যা? ঘরোয়া উপায়ে দূর করবেন যেভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

আবহাওয়া পরিবর্তনে কাশির সমস্যা? ঘরোয়া উপায়ে দূর করবেন যেভাবে

Advertisement

ডাক্তার দেখাতে সাধারণত কারও খুব বেশি আগ্রহ থাকে না। কারণ আমরা সবাই চাই সুস্থ থাকতে। তাই যদি আপনি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করেন এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় ঘরোয়া পদ্ধতি বেছে নেন, তাহলে বারবার ডাক্তার দেখাতে হবে না। তবে কখন ডাক্তার দেখানো জরুরি, সেটাও জানা উচিত।

বর্তমানে আবহাওার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। শীতকালের পর্ব শেষে ধীরে ধীরে গরমকালের আভাস পাওয়া যাচ্ছে। এই সময়ে বেশিরভাগ মানুষেরই ঠান্ডাজনিত সমস্যা দেখা যেয়ে থাকে।

এরকম আবহাওয়ায় হওয়া অন্যতম একটি সমস্যা হলো কাশি। এই কাশির সমস্যা সমাধানে অনেকেই অশান্তির সম্মুখীন হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া উপায় যা এরকম কাশি নিরাময়ে কাজ করতে পারে:

আদা চা: কফ ও কাশি কমাতে আদা খুবই কার্যকর। এক কাপ আদা চা কাশির সমস্যা দূর করার পাশাপাশি হজমেও সাহায্য করে।

মধু: গলা ব্যথা কমাতে এবং কাশি প্রশমিত করতে মধু উপকারী। সকালে হালকা গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। চায়ে বা সরাসরি খাওয়াও ভালো।

তুলসি পাতা: কফ ও কাশি কমাতে তুলসি পাতা খুব কার্যকর। পাতা চিবিয়ে খাওয়া বা চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।

হলুদ ও দুধ: গরম দুধের সঙ্গে আধা চা চামচ হলুদ মিশিয়ে খেলে কাশি ও অন্যান্য সমস্যায় উপকার হয়। রাতে ঘুমানোর আগে এটি বিশেষভাবে কার্যকর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম