Logo
Logo
×

Advertisement

রাজধানীর খবর

পাসপোর্ট নবায়ন করবেন কিভাবে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০১৮, ০৫:৩০ এএম

প্রিন্ট সংস্করণ

পাসপোর্ট নবায়ন করবেন কিভাবে

Advertisement

ঢাকায় ৫টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। এখান থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়ন/রিইস্যু করতে পারবেন। অঞ্চলগুলো হল- আগারগাঁও, উত্তরা, সচিবালয়, যাত্রাবাড়ী, ক্যান্টনমেন্ট।

এ এলাকার আওতায় স্থায়ী-অস্থায়ী বসবাসকারী ব্যক্তিরা পাসপোর্ট করতে পারবেন। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জেলা শহরে পাসপোর্ট নবায়ন করা যায়।

আবেদন করবেন কিভাবে : অনলাইন অথবা পাসপোর্ট অফিস নির্ধারিত নবায়ন/রিইস্যু ফরম সংগ্রহ করতে হবে। তারপর ফরমটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

ফরম পূরণ করার সময় আপনি যদি আপনার বর্তমান পাসপোর্টের কোনো তথ্য সংশোধন/পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে নিচের ঘরে দুটি নিয়ম সুন্দর করে লেখা আছে। যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে দ্বিতীয় ঘরে লিখবেন। তবে স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে পুলিশ ভেরিফিকেশন হয়।

আবেদনের সঙ্গে বর্তমান পাসপোর্টে যে পেজে ছবি আছে সে পেজ ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রসহ জমা দিতে হবে। সবার ওপরে টাকা জমার রশিদ আঠা দিয়ে লাগাতে হবে।

ফি কত লাগবে : কয়েকটি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যেমন ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংক। সাধারণ পাসপোর্টের জন্য যদি মেয়াদ শেষ এবং ১ বছরের মধ্যে হয় তখন ৩ হাজার ৭৯৫ টাকা জমা। মেয়াদ শেষ এবং ২ বছরের মধ্যে হলে ৪ হাজার ১৪০ টাকা।

মেয়াদ শেষ এবং ৩ বছরের মধ্যে হলে ৪ হাজার ৪৮৫ টাকা। মেয়াদ শেষ এবং ৪ বছরের মধ্যে হলে ৪ হাজার ৮৩০ টাকা। মেয়াদ শেষ এবং ৫ বছরের মধ্যে হলে ৫ হাজার ১৭৫ টাকা।

এটি পেতে সময় লাগবে ২১ দিন। জরুরি করার জন্য মেয়াদ শেষ এবং ১ বছরের মধ্যে হলে ৭ হাজার ২৪৫ টাকা। মেয়াদ শেষ এবং ২ বছরের মধ্যে হলে ৭ হাজার ৫৯০ টাকা। মেয়াদ শেষ এবং ৩ বছরের মধ্যে হলে ৭ হাজার ৯৩৫ টাকা। মেয়াদ শেষ এবং ৪ বছরের মধ্যে হলে ৮ হাজার ২৮০ টাকা। মেয়াদ শেষ এবং ৫ বছরের মধ্যে হলে ৮ হাজার ৬২৫ টাকা। এটি পেতে সময় লাগবে ১১ দিন।

সবকিছু ঠিক ঠাক থাকলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনি পাসপোর্টটি আনতে পারবেন। আরও বিস্তারিত জানতে www.dip.gov.bd  এ ওয়েবসাইটে প্রবেশ করুন।

Advertisement

পাসপোর্ট

Advertisement

আরও পড়ুন

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

বন্যার অজুহাতে পণ্যমূল্য বৃদ্ধি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম