Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কি?

Advertisement

Icon

মুফতি ইমরানুল বারী সিরাজী

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কি?

Advertisement

সাখাওয়াতুল ইসলাম, ফেনী

প্রশ্ন : জামাতে অংশগ্রহণ করার জন্য অনেকে তাড়াহুড়া করে মসজিদের দিকে ছোটে। বিশেষ করে ইমাম যখন রুকুতে থাকেন রাকাত ছুটে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ মসজিদের ভেতরেই দৌড় দেয়। এ বিষয়ে শরিয়ত কী বলে?

উত্তর : নামাজ পড়া ও জামাতে অংশগ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যেভাবে নামাজের রোকন ও বিধিবিধান শান্ত ও ধীরস্থিরভাবে পালন করা জরুরি তেমনভাবে নামাজ পড়ার জন্য মসজিদে শান্ত ও ধীরস্থিরতার সঙ্গে আসতে হবে।

হাদিস শরিফে দৌড়াদৌড়ি ও তাড়াহুড়া ছেড়ে ধীরস্থিরভাবে মসজিদে যেতে নির্দেশ করা হয়েছে। রাকাত পাওয়ার জন্য মসজিদে দৌড়াদৌড়ি করা এটা শুধু মসজিদের আদবের খেলাফ নয়, বরং নামাজের শান্ত ও ধীরস্থির আমলের পরিপন্থী। তাই আমাদের উচিত এ বদ অভ্যাস পরিহার করা।

তথ্যসূত্র : তাফসিরে রুহুল মাআনি : (সূরা জুমা) খণ্ড-২৮, পৃষ্ঠা-১০২, বুখারি শরিফ : হাদিস নং-৯০৮, মুসলিম শরিফ : হাদিস নং-৬০২।

আলিমউদ্দিন, স্পেন

প্রশ্ন : আত্মহত্যা করা কী? আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি? তার জন্য ইসালে সাওয়াব করা কি বৈধ?

উত্তর : ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা করা হারাম ও কবিরা গুনাহ। ইমাম আবু হানিফা (রহ.)সহ অধিকাংশ ফিকাহবিদ বলেন, আত্মহত্যাকারীর জানাজা পড়তে হবে।

আর ইসালে সাওয়াব তথা দোয়া-দরুদ বা দান সদকার সওয়াব প্রত্যেক ইমানদারের প্রতি প্রেরণ করা যায়- সে যত বড়ই পাপী হোক না কেন। আত্মহত্যাকারীর জন্য ইস্তেগফার ও ইসালে সাওয়াব করা বৈধ।

তথ্যসূত্র : মুসলিম শরিফ : হাদিস নং-৯৭৮, তিরমিজি শরিফ : হাদিস নং ১০৬১, ফতোয়ায়ে শামি : খণ্ড-৩, পৃষ্ঠা-১০৮।

 

Advertisement

আত্মহত্যাকারী দোয়া যাবে কি?

Advertisement

আরও পড়ুন

আসছে ওয়াজ মাহফিলের মৌসুম বয়ানের সুরে ছড়াক ইমানের নুর

বয়ানের সুরে ছড়াক ইমানের নুর

পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে ইসলামের নির্দেশনা

পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে ইসলামের নির্দেশনা

জান্নাত কল্পনাতীত সুখ-শান্তির চিরস্থায়ী আবাস

জান্নাত কল্পনাতীত সুখ-শান্তির চিরস্থায়ী আবাস

আদর্শ মা আদর্শ সন্তান

আদর্শ মা আদর্শ সন্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম