Logo
Logo
×
   

Advertisement

টালিউড

‘যাদের খেয়েদেয়ে কাজ নেই তারাই ট্রল করে’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম

‘যাদের খেয়েদেয়ে কাজ নেই তারাই ট্রল করে’

শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফাইল ছবি

Advertisement

এবার এক ভিন্ন রূপ নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ৬৫ বছর বয়সি গিরিজাবালা সান্যালের চরিত্রে তাকে দেখা যাবে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে। অভিনয় জীবনের ৩০ বছরে এমন চ্যালেঞ্জিং চরিত্র এক বড় আশীর্বাদ বলে মনে করছেন অভিনেত্রী। 

‘এই সময়’ নামে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, এ চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। অভিনেত্রীর মতে, বাণিজ্যিক ছবির নায়িকার বাইরে নিজেকে নতুনভাবে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ।

পর্দায় বুড়ি ঠাকুমা হয়ে উঠতে বেশ পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রীকে। এমনকি ওজন বাড়ানো ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই ট্রলের শিকার হতে হয় শ্রাবন্তীকে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেকেই খেয়েদেয়ে কাজ না পেয়ে নেতিবাচক মন্তব্য করেন। এতদিন এড়িয়ে চললেও এখন বিষয়টি সীমা ছাড়িয়ে গেছে, তাই প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। তিনি মনে করেন, কাজে টিকে থাকতে হলে মানসিক শান্তি বজায় রাখা জরুরি।

এদিকে অভিনয়ের পাশাপাশি খুব শিগগির প্রযোজনায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রাবন্তী। থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত ভাবার সময় পাচ্ছেন না। তবে প্রযোজনা যে তিনি করবেন, তা নিশ্চিত করেছেন। এ ছাড়া ভালো প্রস্তাব পেলে হিন্দি ওটিটিতেও কাজ করতে আগ্রহী তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম