Logo
Logo
×

Advertisement

টালিউড

এক চাবি দিয়ে কি সব তালা খোলা যায়: জোতির্ময়ী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম

এক চাবি দিয়ে কি সব তালা খোলা যায়: জোতির্ময়ী

জ্যোতির্ময়ী কুণ্ডু

Advertisement

কলকাতার টেলিভিশন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর বড়পর্দায় অভিষেক হয় দেবের ‘প্রজাপ্রতি ২’ সিনেমার মধ্য দিয়ে। গত বছরের বড়দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পায় দেব অভিনীত এ সিনেমা। 

এরপর প্রথমবারের মতো অভিনেত্রী জ্যোতির্ময়ী ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। শাকিব খানের নায়িকা হয়ে 'প্রিন্স' সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। সিনেমাটি ঈদে মুক্তি পায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে 'প্রিন্স' সিনেমা নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে ব্যক্তিগত নানা প্রসঙ্গে তুলে ধরেন অভিনেত্রী।

বর্তমানে সিঙ্গেল থাকলেও এক সময় প্রেমে জড়িয়েছিলেন জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, সেই প্রেম ভেঙে যায়। আমাদের ভালোবাসাটা একই রকম ছিল। কোনো কারণে আমাদের সম্পর্ক টেকেনি। একটা চাবি দিয়ে কি সব তালা খোলা যায়?

তিনি বলেন, আমাদের একটু সমস্যা হয়েছিল। আমি কাউকে খারাপ বলছি না। ও ওর মতো, আমি আমার মতো। একটা সময়ে এসে মনে হচ্ছিল, সব ঠিকমতো হয়ে উঠছিল না।

জ্যোতির্ময়ী বলেন, একটা সম্পর্কের শুরু হয় ভালো লাগা থেকে, কিন্তু নানা কারণে সেই বোঝাপড়া, ভালো লাগা একসময় থাকে না। আমরা নিজেরাই সম্পর্ক থেকে সরে এসেছি। ঝগড়া–ঝামেলা না করে আলাদা হয়ে যাই। পরে তারও মনে হয়েছিল— অন্য জায়গায় গিয়ে ভালো থাকতে পারবে। এখন সে তার মতো ভালো আছে। আমি আমার মতো আছি।

তিনি বলেন, আমি সবসময়ই মনে করি, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সবার আগে দরকার বিশ্বাস। কারণ আমরা বেঁচেই থাকি বিশ্বাসে।

সাবেক প্রেমিকের কাছ থেকে কী শিখেছেন— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, 'আমার সাবেক আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওর কাছে শিখেছি ভালোবাসা। ওই প্রেমটাই খুব মনোযোগ দিয়ে করেছিলাম। সব মিলিয়ে আমরা একসময় ভালোই ছিলাম। কিন্তু সময় সবসময় একরকম যায় না।

এদিকে দেশের ভক্তরা তাকে নিয়ে ফেসবুকে বেশ সবর। অনেকেই নাকি তার প্রেমেও পড়েছেন। সে খবরও শুনেছেন। তবে বাংলাদেশে বিয়ে করতে চান না এই নায়িকা। জ্যোতির্ময়ী বলেন, বর্তমানে তিনি একা রয়েছেন। তবে বিয়ে নিয়ে আপাতত ভাবছেন না। আর বাংলাদেশে কখনো বিয়েও করতে চাই না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম