Advertisement
আবুল খায়ের গ্রুপে চাকরি
আবুল খায়ের গ্রুপ (Abul Khair Group) বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। ১৯৫৩ সালে আবুল খায়ের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। চট্টগ্রামভিত্তিক এই শিল্পগোষ্ঠী ইস্পাত, সিমেন্ট, তামাক, ভোগ্যপণ্য, দুগ্ধজাত পণ্য ও অন্যান্য শিল্প খাতে ব্যবসা পরিচালনা করে। আবুল খায়ের গ্রুপের বিভিন্ন কারখানা, উৎপাদন কেন্দ্র, বিপণন বিভাগ ও করপোরেট কার্যালয়ে সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টস, ফিন্যান্স, মানবসম্পদ, প্রশাসন, উৎপাদন ও কারিগরি বিভাগে চাকরির সুযোগ রয়েছে। আবুল খায়ের গ্রুপে চাকরির খবর, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন-ভাতা, আবেদন প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ, নিয়োগ পরীক্ষার সময়সূচি ও ফলাফল চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।
Advertisement
আরও পড়ুন
