Advertisement
ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্য অভিনেতা, মুক্তিযোদ্ধা এবং সমাজসেবক। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি। ১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হলেও, ৯০-এর দশকে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ (১৯৮৯) বাংলাদেশে অন্যতম সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা হিসেবে বিবেচিত। ইলিয়াস কাঞ্চন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাচসাস পুরস্কারে সম্মানিত হয়েছেন।
Advertisement
আরও পড়ুন
