Advertisement
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান (ডাকনাম 'বেবো') হলেন একজন ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। কাপুর পরিবারের সদস্য কারিনা অভিনেতা রণধীর কাপুর ও ববিতার মেয়ে এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। ‘কভি খুশি কভি গম’, ‘চামেলি’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘উড়তা পাঞ্জাব’, ‘গুড নিউজ’, ‘জানে জান’, ‘ক্রু’ ও ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ তাঁর উল্লেখযোগ্য সিনেমা। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা, বই লেখা, ফ্যাশন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিনা। তাঁদের দুই সন্তান রয়েছে। হিন্দি চলচ্চিত্রে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়, পুরস্কার, সিনেমার খবর ও ব্যক্তিগত জীবন নিয়ে কারিনা কাপুর খান নিয়মিত আলোচনায় থাকেন।
Advertisement
