Advertisement
যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ভারতের একজন রাজনীতিবিদ, হিন্দু সন্ন্যাসী, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ১৯৭২ সালের ৫ জুন বর্তমান উত্তরাখণ্ড রাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর জন্মনাম অজয় সিং বিস্ত। হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে মহন্ত অবৈদ্যনাথের শিষ্য হিসেবে ধর্মীয় জীবনে প্রবেশ করেন এবং ২০১৪ সালে গোরক্ষনাথ মঠের প্রধান হন। ১৯৯৮ সালে প্রথমবার গোরখপুর আসন থেকে ভারতের লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৯, ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে একই আসন থেকে জয়লাভ করেন। ২০১৭ সালের ১৯ মার্চ প্রথমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২২ সালের ২৫ মার্চ দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। তাঁর শাসনামলে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, ধর্মীয় নীতি, উচ্ছেদ অভিযান ও সংখ্যালঘু অধিকার নিয়ে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক হয়েছে। যোগী আদিত্যনাথের জীবনী, শিক্ষাজীবন, রাজনৈতিক উত্থান, নির্বাচনী কার্যক্রম, বক্তব্য, সরকারি সিদ্ধান্ত, বাংলাদেশ নিয়ে তাঁর মন্তব্য, উত্তরপ্রদেশের রাজনীতি ও সর্বশেষ খবর পড়ুন যুগান্তরে।
