Advertisement
সোহেল খান
সোহেল খান (Sohel Khan) বাংলাদেশের টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়ি। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তী সময়ে একক নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। হাস্যরসাত্মক ও খলচরিত্রসহ বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ফোরটুয়েন্টি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘অ্যাকশন গোয়েন্দা’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। এ ছাড়া ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘তারকাঁটা’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’, ‘বীর’, ‘শান’ ও ‘জংলি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২৬ সালের ২৪ নভেম্বর ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে অসুস্থ হয়ে মারা যান অভিনেতা সোহেল খান। সোহেল খানের জীবনী, ব্যক্তিগত জীবন, অভিনয়জীবন, জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র, সাক্ষাৎকার, মৃত্যুসংক্রান্ত তথ্য এবং তাঁকে নিয়ে প্রকাশিত সর্বশেষ সংবাদ পড়ুন যুগান্তরে।
