Advertisement
এস জয়শঙ্কর
বর্তমান বিশ্বরাজনীতির মঞ্চে ভারতের অবস্থানকে সুদৃঢ় করতে যার ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য, তিনি হলেন এস জয়শঙ্কর (Subrahmanyam Jaishankar)। সাধারণত একজন পেশাদার কূটনীতিবিদ বা আমলা থেকে রাজনীতির ময়দানে এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে আসার ঘটনা বিরল হলেও, এস জয়শঙ্কর তার মেধা ও কৌশল দিয়ে সেই অসাধ্য সাধন করেছেন। ২০১৯ সাল থেকে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
