Advertisement
টেসলা
টেসলা (Tesla, Inc.) যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি, জ্বালানি সংরক্ষণ ও প্রযুক্তি প্রতিষ্ঠান। ২০০৩ সালের ১ জুলাই মার্টিন এবারহার্ড ও মার্ক টারপেনিং প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইলন মাস্ক টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। টেসলা মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস, মডেল এক্স ও সাইবারট্রাকসহ বিভিন্ন বৈদ্যুতিক গাড়ির জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় গাড়ি চালনা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অপটিমাস রোবট, ব্যাটারি, সৌরশক্তি ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি নিয়েও কাজ করে। টেসলার নতুন গাড়ি, প্রযুক্তিগত উদ্ভাবন, শেয়ারের দাম, ব্যবসায়িক কার্যক্রম ও ইলন মাস্কের সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোচিত।
