Advertisement
ফজিলত
ফজিলত (Islamic Virtues) বলতে কোনো ইবাদত, আমল বা সৎকর্মের বিশেষ মর্যাদা, গুরুত্ব ও প্রতিদানকে বোঝায়।। আরবি 'ফজল' শব্দ থেকে এটি এসেছে। ইসলামি পরিভাষায় কোনো নেক আমল, ইবাদত, জিকির, দোয়া বা কোরআনের সুরা পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশেষ সওয়াব বা পুরস্কার পাওয়া যায়, তাকে ফজিলত বলা হয়। পবিত্র কোরআন ও হাদিসে নামাজ, রোজা, দোয়া, জিকির, কোরআন তিলাওয়াত, দান-সদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং মানুষের উপকার করার গুরুত্ব ও সওয়াব সম্পর্কে বর্ণনা রয়েছে।
