Advertisement
শিক্ষক/ শিক্ষিকা
শিক্ষক মানে যিনি শেখান। শিক্ষক/শিক্ষিকা (নারী শিক্ষক) হলেন এমন একজন ব্যক্তি যিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, আদর্শ বা নৈতিকতা অর্জনে সরাসরি সাহায্য করেন। সমাজ বা জাতি গঠনে অনন্য অবদানের জন্য শিক্ষকদের "জাতি গঠনের কারিগর" বলা হয়ে থাকে। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানের কাজে নিয়োজিতদেরই শিক্ষক/শিক্ষিকা বলা হয়। তবে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে তাঁদের পদবীতে কিছুটা ভিন্নতা থাকে।
