Advertisement
সন্ত্রাসবিরোধী আইন
সন্ত্রাসবিরোধী আইন (Anti-Terrorism Act) বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন বন্ধ, সংশ্লিষ্ট অপরাধের তদন্ত, বিচার ও শাস্তির বিধানসংবলিত একটি গুরুত্বপূর্ণ আইন। ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ প্রণীত হয়। পরবর্তী সময়ে আইনটির বিভিন্ন ধারা সংশোধন করা হয়েছে। ২০২৫ সালের ১১ মে সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়। এরপর ২০২৬ সালের ১০ এপ্রিল সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬ কার্যকর হয়। নতুন সংশোধনীতে আইনের ১৮ ও ২০ ধারায় পরিবর্তন এনে নির্ধারিত আইনি শর্তে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ, সন্ত্রাসে অর্থায়ন, নিষিদ্ধ সংগঠন, মামলা, গ্রেপ্তার, তদন্ত, জামিন, বিচার ও শাস্তি নিয়ে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯, সন্ত্রাসবিরোধী আইন সংশোধন ২০২৬, আইনের বিভিন্ন ধারা, নিষিদ্ধ সংগঠনের তালিকা, সরকারি প্রজ্ঞাপন, সন্ত্রাসবিরোধী মামলার শুনানি, আদালতের আদেশ, রায় এবং আইনসংক্রান্ত সর্বশেষ খবর পড়ুন যুগান্তরে।
