Logo
Logo
×

Advertisement

জাতীয়

গ্রেফতার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লাকে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

গ্রেফতার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লাকে

শায়লা ফারজানা। ছবি: সংগৃহীত

Advertisement

বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মনিরুলের দুই শ্যালককেও আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়।

শায়লা ফারজানার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শায়লা ফারজানা ১৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  ২০২৪ সালের পট পরিবর্তনের পরে  ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

আরও পড়ুন

জিয়াউলের মতো আসামিকে এত সুবিধা দেওয়া হয়নি: ট্রাইব্যুনাল

জিয়াউলের মতো আসামিকে এত সুবিধা দেওয়া হয়নি: ট্রাইব্যুনাল

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

জেলারের কাছে সেই যুব মহিলা লীগ নেত্রীর আবেদনে যা লিখেছিলেন স্বামী

জেলারের কাছে সেই যুব মহিলা লীগ নেত্রীর আবেদনে যা লিখেছিলেন স্বামী

গ্রেফতার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লাকে

গ্রেফতার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লাকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম