Logo
Logo
×

Advertisement

জাতীয়

জেলারের কাছে সেই যুব মহিলা লীগ নেত্রীর আবেদনে যা লিখেছিলেন স্বামী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

জেলারের কাছে সেই যুব মহিলা লীগ নেত্রীর আবেদনে যা লিখেছিলেন স্বামী

ছবি: সংগৃহীত

Advertisement

যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে নিসর্গ হোসেন তুর্যের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখার সুযোগ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন তার স্বামী ড. মো. শাহাদাৎ হোসেন। তবে ওই আবেদনে প্যারোলে মুক্তি নয়, সন্তানের দাফনের আগে কারাফটকে মরদেহ একনজর দেখার অনুমতি চাওয়া হয়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কাছে দেওয়া আবেদনে শাহাদাৎ হোসেন জানান, তার স্ত্রী শারমিন সুলতানা শর্মী লালবাগ থানার একটি মামলায় কারাগারে বন্দি রয়েছেন। মামলাটির নম্বর ০৮(০৭)২০২৬ এবং জিআর নম্বর ৮৭/২৬। তার স্ত্রীর বন্দি পরিচিতি নম্বর ০৫২৮৮৯০২৬।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, তাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান নিসর্গ হোসেন তুর্য ২৭ নভেম্বর রাতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে। পরদিন ২৮ নভেম্বর বাদ জোহর তার জানাজার নামাজের আয়োজন করা হয়েছে। দাফনের আগে সন্তানকে একনজর দেখার জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় মানবিক দিক বিবেচনা করে স্ত্রী শারমিন সুলতানা শর্মীকে তার মৃত সন্তানের মরদেহ দাফনের আগে একনজর দেখার অনুমতি দেওয়ার জন্য সিনিয়র জেল সুপারের কাছে আবেদন জানান শাহাদাৎ হোসেন।

আবেদনপত্রের ওপর কারা কর্তৃপক্ষের একটি মন্তব্যও রয়েছে। সেখানে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বন্দি শারমিন সুলতানা শর্মীকে তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মরদেহ দাফনের আগে কারাফটকে একনজর দেখার অনুমতি দেওয়া যেতে পারে বলে মত দেওয়া হয়।

এ ছাড়া নথিতে থাকা পরবর্তী নির্দেশনায় আবেদনকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সেলিমের বিবেচনায় এবং রাজিন সাফার উপস্থিতিতে বন্দিকে সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা নিতে বলা হয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

আবেদনপত্র ও কারা কর্তৃপক্ষের নথির তথ্য অনুযায়ী, শর্মীর স্বামী মূলত প্যারোলে মুক্তির আবেদন করেননি। বরং সন্তানের দাফনের আগে কারাফটকে মরদেহ দেখানোর অনুমতি চেয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির আবেদন করেননি শর্মী

প্যারোলে মুক্তির আবেদন করেননি শর্মী

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

ওসির কুরুচিপূর্ণ আচরণ: দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রীর

ওসির কুরুচিপূর্ণ আচরণ: দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রীর

আরও পড়ুন

জিয়াউলের মতো আসামিকে এত সুবিধা দেওয়া হয়নি: ট্রাইব্যুনাল

জিয়াউলের মতো আসামিকে এত সুবিধা দেওয়া হয়নি: ট্রাইব্যুনাল

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

জেলারের কাছে সেই যুব মহিলা লীগ নেত্রীর আবেদনে যা লিখেছিলেন স্বামী

জেলারের কাছে সেই যুব মহিলা লীগ নেত্রীর আবেদনে যা লিখেছিলেন স্বামী

গ্রেফতার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লাকে

গ্রেফতার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লাকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম