পরিবহণ সেবা
ঢাকা-শেরপুর বাসের সূচি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জীবিকার তাগিদে কিংবা নানা প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই ঢাকায় ছুটে আসছেন হাজারও মানুষ। আবার নাড়ির টানে কিংবা জরুরি প্রয়োজনে রাজধানী থেকে দেশের বাইরের জেলাগুলোয় মানুষকে যেতে হয়। ঢাকায় আসা-যাওয়ায় দেশের অধিকাংশ মানুষই সড়কপথ ব্যবহার করেন। কারণ, নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে শেরপুর জেলার বাসের সময়সূচি-
শেরপুর : প্রতিদিন বিকাল ৩:৩০ মিনিটে কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে বিআরটিসি বাস ছেড়ে যায় শেরপুরের উদ্দেশে। গুলিস্তান থেকে শেরপুরের উদ্দেশে রাত ১১:১০ মিনিটে ছেড়ে যায় ইউনাইটে প্লাস পরিবহণের বাস। সোনার বাংলা, সাদিকা, শেরপুর চেম্বার অব কমার্স, শেরপুর টেনিস ক্লাব পরিবহণ, সুপার ডিলাক্স, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা নামের একাধিক বাস ঢাকা থেকে শেরপুরের উদ্দেশে ছেড়ে যায়। ঢাকার মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের পাশ থেকে শেরপুরের উদ্দেশে পরিবহণগুলো যাত্রী সেবা চালু রেখেছে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শেরপুরের উদ্দেশে ঢাকা থেকে বাস ছাড়ে।
