|
ফলো করুন |
|
|---|---|
আজ অবিভক্ত বাংলার এমএলএ ও মাসিক ‘সবুজ বাংলা পত্রিকার সম্পাদক মরহুম খান সাহেব এম. ওসমান আলীর স্ত্রী, ঢাকা জেলার মুসলিম লীগের প্রথম মহিলা সভানেত্রী আমিরুন নেছা বেগমের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার নিজ বাসভবন ‘বাইতুল আমান’ চাষাঢ়া, নারায়ণগঞ্জে বাদ জোহর কোরআনখানী দোয়া-দরুদ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধাব ও গুণগ্রাহীদের উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া দুঃখীদের মধ্যে বস্ত্রবিতরণ এবং জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহাম্মদুর রসুল্লাহ (সা.) দীনে মারকাদ এতিমখানায় এবং নূরে-মাদিনা আজমেরী এতিমখানা মিরপুর ঢাকায় কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
