|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার শিক্ষাবিদ ও সমাজসেবী এমএ জলিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে দাউদকান্দির শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়, চাঁদগাঁও তা’লীমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এমএ জলিল কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। একজন আদর্শ শিক্ষক, নির্মোহ ও সজ্জন ব্যক্তি হিসাবে দাউদকান্দি ও তিতাসে তার সুখ্যাতি রয়েছে। এলাকার অনেক স্কুল-কলেজ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তার নামেই নামকরণ করা হয়েছে ‘শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়।’ সংবাদ বিজ্ঞপ্তি।
