ঢাকা : এলাকার নামকরণ (রায় সাহেব বাজার)
Advertisement
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১৭৯০ সালে ঢাকা কালেক্টরেটের রেকর্ডে ইংরেজিতে যেটিকে ‘বাজার রায় সাহেব’ বলা হয়েছে, এটিই আসলে ‘রায় সাহেব বাজার’ নামে পরিচিত। ইতিহাসবিদ ড. আবদুল করিমের মতে, এ বাজারটি লক্ষ্মীবাজার এবং ইমামগঞ্জ বাজারের সমসাময়িক। আজিমুশ্শান হায়দারের মতে, রায় সাহেব বাজার সম্ভবত রায় হরি রাম মল্লিক প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ১৭৭৫ সালের দিকে ঢাকা কালেক্টরেটের দিওয়ান ছিলেন। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
