Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

রাঙ্গুনিয়া ও রাউজানে সড়ক অবরোধ, বিক্ষোভ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো, রাউজান ও রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

Advertisement

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতা মো. মাকসুদুল হক চৌধুরী ওরফে মাসুদকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর দেড়টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারের একটি ওষুধ দোকানের সামনে এ ঘটনা ঘটে। মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মরহুম খালেক চৌধুরীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, বালুর ব্যবসা ও দলের অভ্যন্তরীণ বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মাসুদকে গুলি করার খবর ছড়িয়ে পড়লে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ সুপার মো. মাসুদ আলমের আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।

পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে মাসুদুল হক চৌধুরী মাসুদ চৌমুহনী বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজি অটোরিকশায় চার-পাঁচজন অস্ত্রধারী এসে মাসুদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। সঙ্গে সঙ্গে অটোরিকশা করেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। মাসুদের মাথাসহ শরীরের একাধিকস্থানে গুলি লেগেছে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রায় আধঘণ্টা পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

হত্যার খবর মুহূর্তেই রাউজান ও রাঙ্গুনিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন যুবদল নেতাকর্মী ও সাধারণ মানুষ। কাপ্তাই আঞ্চলিক সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী এবং রাউজানের পাহাড়তলী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। দুপুরের পর থেকে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে মানবিক কারণে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একপর্যায়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ সুপার খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।

নিহত মাসুদের ভাই ও বেতাগী ইউপির সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়ার সংসদ-সদস্য হুম্মাম কাদের চৌধুরী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন মোবাইল ফোনে বলেন, ‘মাসুদ চৌধুরীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়াত হোসেন বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ বলেন, ‘অপরাধী যত বড় মাস্তানই হোক, কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

কিশোর গ্যাং-এর বড় ভাইয়েরা আড়ালে অভিযানেও মিলছে না সুফল

অভিযানেও মিলছে না সুফল

দিল্লিতে ফের বিক্ষোভ, উত্তেজনা পতাকা ওড়ানোর আগেই আটক দীপকে ও নেহা

পতাকা ওড়ানোর আগেই আটক দীপকে ও নেহা

উত্তরায় ‘দে লারা’ গ্রুপের মুখোমুখি যুগান্তর ‘একদিন পরই বাইর হইয়া গ্যাছে, ট্যাকায় কথা কয়’

‘একদিন পরই বাইর হইয়া গ্যাছে, ট্যাকায় কথা কয়’

জ্বালানির অজুহাতে চালের দামে সাগরচুরি পরিবহণ ব্যয়ের ১৫ গুণ বোঝা ক্রেতার কাঁধে

পরিবহণ ব্যয়ের ১৫ গুণ বোঝা ক্রেতার কাঁধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম