Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল গাড়ি প্রস্তুত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল গাড়ি প্রস্তুত

ছবি: সংগৃহীত

Advertisement

মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস পাওয়া গেছে। আজ শুক্রবার বা আগামীকাল শনিবার যে কোনো সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ইতোমধ্যে কয়েকটি গাড়ি প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণসহ ৬ থেকে ৭ জনের জায়গা হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এবার মন্ত্রিসভায় বিএনপির সিনিয়ররা এবং জোটের নেতাদের মধ্য থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মন্ত্রিসভায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ-সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সারের নামও শোনা যাচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য ৩ থেকে ৫টি গাড়ি, শপথের ফোল্ডার, দাওয়াতপত্রসহ সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে বলে জানান তিনি।

এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা যুগান্তরকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ থেকে ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পতাকার স্ট্যান্ডবাহী গাড়ি, নির্ধারিত চালক এবং প্রয়োজনীয় প্রস্তুতি যানবাহন অধিদপ্তর নিয়ে রেখেছে। নতুন সদস্য অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। এছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক সম্পর্কে নতুন সূর্যোদয়

সম্পর্কে নতুন সূর্যোদয়

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন বাংলাদেশিদের জোর করে যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

বাংলাদেশিদের জোর করে যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

যে বক্তব্য ঘিরে বিতর্কের ঝড়

যে বক্তব্য ঘিরে বিতর্কের ঝড়

নিরাপত্তাঝুঁকিতে শাহজালালের এয়ারসাইড কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো

কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম