Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

টাকা না ভাঙানোর জের

রাজশাহীতে মুদি দোকানিকে হত্যা দোকানে আগুন

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে মুদি দোকানিকে হত্যা দোকানে আগুন

Advertisement

রাজশাহীতে মুদি দোকানি আবদুল বারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে পেট্রোল বোমা মেরে তার দোকান পুড়িয়ে দেওয়া হয়। টাকা ভাঙিয়ে না দেওয়ার জেরে শনিবার রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে নগরীর চন্ডিপুর এলাকার কিছু বখাটে বাকির মোড় এলাকায় মাদকসেবন করতে আসে। তারা টাকা ভাঙাতে বারীর দোকানে যায়। টাকা ভাঙতি হবে না বলে জানান বারী। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতিও হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০-৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র এবং পেট্রোল বোমা নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রোল বোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এই অবস্থা দেখে বারীসহ তার পরিবারের লোকজন বেরিয়ে আসেন। বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। রামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রোববার বিকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ওসি জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত ২০ জন আসামির নাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বড় ঋণ গ্রাহকরাই বেশি খেলাপি

বড় ঋণ গ্রাহকরাই বেশি খেলাপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম