Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

Advertisement

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেল সিটি করপোরেশনের এক কর্মচারীর। রোববার রাতে নগরীর সুইপার কলোনিসংলগ্ন কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় কুমার হরিজন (৩৫) সিসিকের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি চার সন্তানের জনক। ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে লাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, রোববার কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি অসদুপায়ে তুলছিল স্থানীয় বাসিন্দা আমিন নামে এক যুবক। এর প্রতিবাদ জানিয়ে বাধা দিলে হৃদয়ের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয় আমিনের। পরে আমিন মোবাইল ফোনে খবর দিয়ে তার সহযোগীদের ডেকে আনে। তারা হৃদয়কে উপর্যুপরি ছুরিঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় প্রকাশ্যে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ভাইকে খুন করে বখাটেরা। তার চারটি অবুঝ ছেলেমেয়ে রয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির সোমবার সন্ধ্যায় জানান, হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত আমিনসহ তার সহযোগীদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় একটি ভিডিওর সঙ্গে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। তবে তদন্তে বিস্তারিত জানা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভা শুরু জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ

জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ

মার্কিন গবেষক উইনস্টন ল্যাংলি নজরুলের দর্শন ভূরাজনৈতিক অবক্ষয় নিরাময়ে মহৌষধ

নজরুলের দর্শন ভূরাজনৈতিক অবক্ষয় নিরাময়ে মহৌষধ

বিআইডিএসের গবেষণা কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়

কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়

জিইডির প্রতিবেদন বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম