Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

অর্থনীতি স্থিতিশীল রাখার মডেল উন্নয়নে নোবেল

Advertisement

Icon

শাবনুর নাহার

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অর্থনীতি স্থিতিশীল রাখার মডেল উন্নয়নে নোবেল

Advertisement

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। অর্থনীতির উত্থান-পতন, প্রবৃদ্ধি ও মন্দা মোকাবিলায় সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আরও কার্যকর নীতি প্রণয়নে সহায়তা করে-এমন অর্থনৈতিক মডেল উন্নয়নে অবদানের জন্য এ পুরস্কার পেলেন তারা। সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

রবার্ট ই. হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবং মাইকেল উডফোর্ড নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পুরস্কার ঘোষণার পর নিউইয়র্ক থেকে টেলিফোনে কমিটির সঙ্গে কথা বলার সময় উডফোর্ড বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয়, একই সঙ্গে বিস্ময়করও।’

সুইডিশ একাডেমির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে হল ও উডফোর্ডের গবেষণা যে তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার বর্তমানে ব্যবহার করছে। অর্থনীতিতে জ্বালানি সংকট, ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তন কিংবা অন্য কোনো বড় অভিঘাত দেখা দিলে নীতিনির্ধারকদের দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে হয়। তাদের গবেষণার ফলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নীতিনির্ধারকরা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারেন। সুইডিশ একাডেমি বলছে, এ দুই গবেষক সামষ্টিক অর্থনীতির নতুন কিছু মডেল তৈরি করেছেন। এসব মডেলের ওপর ভিত্তি করে সঠিক সময়ে যথাযথ রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণের মাধ্যমে অর্থনীতির চরম উত্থান-পতন অনেকটা কমিয়ে আনা সম্ভব। এক কথায় এই মডেলগুলো দিয়ে অর্থনৈতিক ধাক্কা সামলানো সহজ হবে।

অর্থনীতিতে এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘ব্যাংক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। পুরস্কারের অর্থমূল্য ১২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা) এ দুজন ভাগ করে নেবেন। একজন ব্যক্তি, ছোট একটি দল কিংবা কোনো সংস্থা-যে ধরনের বিজয়ীই হন না কোনো, পুরস্কারের নির্ধারিত অর্থমূল্য একই থাকে। চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্বে অর্থনীতিই ছিল শেষ বিভাগ। এর আগে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯৬৯ সালে। তবে এটি আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে নির্ধারিত মূল পাঁচটি পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। এটি আলফ্রেড নোবেলের স্মরণে প্রতিষ্ঠিত একটি পৃথক পুরস্কার। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৬৮ সালে এ পুরস্কার চালু করে।

অন্য নোবেল পুরস্কারগুলোর সঙ্গে প্রতিবছর ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ১৮৯৬ সালের ওইদিনে আলফ্রেড নোবেলের মৃত্যু হয়। এ পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের গবেষক। এ বিভাগে এখন পর্যন্ত মাত্র তিনজন নারী পুরস্কার পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে পুরস্কার পান ক্লডিয়া গোল্ডিন। গত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন গবেষক-জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভা শুরু জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ

জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ

মার্কিন গবেষক উইনস্টন ল্যাংলি নজরুলের দর্শন ভূরাজনৈতিক অবক্ষয় নিরাময়ে মহৌষধ

নজরুলের দর্শন ভূরাজনৈতিক অবক্ষয় নিরাময়ে মহৌষধ

বিআইডিএসের গবেষণা কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়

কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়

জিইডির প্রতিবেদন বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম