Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, এ বছর ৩৩১ জন

হামে আরও ৪ প্রাণহানি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, এ বছর ৩৩১ জন

Advertisement

ডেঙ্গুতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৩১ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের প্রাণ গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে অক্টোবরে প্রাণ গেছে ৮৬ জনের। সেপ্টেম্বরে বছরে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন হাসপাতালে এবং প্রাণ যায় ১৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছেন ২৩৮ জন।

দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ৪৩২ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৫, চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২৩৪, ময়মনসিংহে ১০০, রাজশাহী ২৩০, রংপুরে ৭০ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে রয়েছেন ৪ জন।

এরপর ঢাকা উত্তর সিটিতে জন, চট্টগ্রাম বিভাগে ২ ও ঢাকা বিভাগে ১ জনের প্রাণ গেছে। এ বছর ডেঙ্গুতে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে সর্বোচ্চ ১৭০৫ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে।

এছাড়া ২০২১ সালে ১০৫, ২০২২ সালে ২৮১, ২০২৪ সালে ৫৭৫ এবং ২০২৫ সালে ৪১৩ জন মারা যান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যুগান্তরকে বলেছেন, অনিয়মিত বৃষ্টিপাতে যত্রতত্র জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রার ওঠানামা, অপরিকল্পিত নাগরায়ণে পরিবেশ দূষণসহ বিভিন্ন কারণে দেশে মশার উৎপাত বাড়ছে। বিশেষ করে এডিস মশার বংশবিস্তার বাড়ায় ডেঙ্গু আক্রান্ত বাড়ছে।

হামের উপসর্গ নিয়ে আরও ৪ প্রাণহানি : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গে আরও ১ হাজার ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২ জন মারা গেছে। এর বাইরে ঢাকা ও বরিশাল বিভাগে মারা গেছে একজন করে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮১ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জন ও হামে আক্রান্ত হয়ে ১০৪ জন মারা গেছেন। হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, ১৮৯ জন।

এছাড়া চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ৬৪, খুলনায় ৪৯ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। দেশে হামের প্রার্দুভাব মোকাবিলায় এপ্রিল ও মে মাসে বিশেষ টিকা ক্যাম্পেইন করে সরকার। তাতেও রোগটি নিয়ন্ত্রণে না আসায় ফের গণটিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

শুধু অতিপ্রয়োজনীয় পণ্য কিনে টিকে থাকার চেষ্টা বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বৈঠক আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম